চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমকামিতা ইস্যুতে রবিশঙ্করকে কড়া জবাব দিলেন সোনম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
সোনমের সমকামিতা নিয়ে মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সমকামিতা ইস্যুতে এবার শ্রী শ্রী রবিশঙ্করের বিরুদ্ধে  কড়া জবাব দিলেন বলিউড তারকা সোনম কাপুর। রবিশঙ্করকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন সোনম।

সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর। সেখানেই এক ছাত্র তাঁকে জানান, সমকামী হওয়ার ফলে পরিবার এবং বন্ধুরা তাঁর সঙ্গে ভাল ব্যবহার করেন না। ওই ছাত্র রবিশঙ্করের কাছে এর প্রতিকার জানতে চান। রবিশঙ্কর ওই ছাত্রকে বলেন, ‘তোমার আরও শক্ত হওয়া প্রয়োজন। তুমি যদি শক্ত হও, তাহলে কেউ তোমাকে অপমান বা আঘাত করতে পারবেন না। মানসিকভাবে দৃঢ় হও। তোমাকে নিজেকেই নিজে ভালো রাখতে হবে। তা না হলে এবিষয়ে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না’।

এরপরই রবিশঙ্কর বলেন, ‘সমকামিতা এক ধরনের প্রবণতা। এটা চিরস্থায়ী নয়।’ তিনি ওই ছাত্রকে আশ্বস্ত করে বলেন, ‘আমি এরকম অনেককেই চিনি, যাঁরা প্রথমে সমকামি ছিলেন, বা মধ্যে সমকামিতার প্রবণতা ছিল। কিন্তু তাঁদের অনেকেই বর্তমানে আর পাঁচ জনের মতোই জীবন কাটাচ্ছে। আবার যাঁরা স্বাভাবিক, যাঁদের সকলে স্ট্রেট বলেন, তাঁরা অনেকেই পরবর্তী জীবনে সমকামী হয়ে গিয়েছেন।’

তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিবাদ করেন সোনম। সোনম প্রত্যুত্তরে বলেন, ‘সমকামিতা কোনও প্রবণতা নয়। যাঁরা সমকামি হন, তাঁরা প্রথম থেকেই সমকামি। আর এটাই স্বাভাবিক। কোনও সমকামিকে পরবর্তী কালে পাল্টেও যাওয়ার আশ্বাস দেওয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়’। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোনম কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬

দেশে জাতীয় সাইবার নিরাপত্তা রেটিং কাঠামো চালু, কাজ করবে যেভাবে

আগস্ট ৪, ২০২৬

মেহেরপুরে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাটের ফলন বিপর্যয়

আগস্ট ৪, ২০২৬

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট ২৫ অঙ্গরাজ্য

আগস্ট ৪, ২০২৬

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ আহরণের প্রস্তুতি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT