চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজ দলকে উড়িয়ে ফাইনালে সালমার নীল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের নীল দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার সবুজ দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা।

আসরের প্রথম ম্যাচে লাল দলকে ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়েছিল জাহানারা-সালমারা। তিন দলের প্রতিযোগিতার ফাইনাল আগামী শুক্রবার।

তার আগে বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজ। জয়ী দল নীলের বিপক্ষে খেলবে ১২ মার্চের ফাইনাল।

সিলেটের গ্রিন উইকেটে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভার খেলে ৮৩ রানে গুটিয়ে যায় সবুজ দল। সর্বোচ্চ ১৯ রান করেন অধিনায়ক শারমিন সুলতানা।

মুমতাহেনা ১০ ওভারে ২২ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন নীলের অধিনায়ক সালমা ও জাহানারা আলম।

আগের ম্যাচে ৬ শিকার করা ফারিহা তৃষ্ণা একটির বেশি উইকেট না পেলেও বোলিং করেছেন দারুণ। ৭ ওভারে দিয়েছেন মাত্র ৮ রান। মেডেন পেয়েছেন ৪টি।

Reneta

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে নীল দলের ওপেনিং জুটিতে আসে ৫৮ রান। সানজিদা মেঘলার বলে বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন ২৪ রান করে নুজহাত টুম্পার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

ফারজানা হক পিংকিকে নিয়ে বাকি পথ পাড়ি দেন আরেক ওপেনার শামীমা সুলতানা। ২২.৩ ওভারে নোঙর করে জয়ের বন্দরে। শামীমা ৩০ ও ফারজানা ২১ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীল দললিড স্পোর্টসসবুজ দলসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT