চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেশী পকেটমারি হয় যে দশ শহরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
লাইফস্টাইল
A A
পকেটমার

গুলিস্তান থেকে বাসে উঠেছেন। পল্টন এসে ভাড়া দিতে পকেটে হাত দিতেই দেখলেন ফোন-মানিব্যাগ নেই। পকেটমার খুব সাবধানে আপনার মানিব্যাগ নিয়ে উধাও। মনে মনে আফসোস করে বললেন, ইশ! বিদেশেই শান্তি। পকেটমার নেই। কিন্তু ভাগ্য খারাপ হলে বিদেশে বেড়াতে গিয়েও পড়তে পারেন পকেটমারের পাল্লায়।

ট্রিপ অ্যাডভাইজর একটি তালিকা তৈরি করেছে পর্যটকদের জন্য। তালিকায় উঠে এসেছে সবচাইতে বেশী পকেটমারি হয় এমন দশটি শহরের নাম। তবে ঢাকা নেই এই তালিকায়। পর্যটকদের থেকে তথ্য নিয়ে তৈরি করা এই তালিকার শুরুতেই আছে বার্সেলোনার নাম। স্পেনের বার্সেলোনা সবসময়েই টুরিস্টে ভরপুর থাকে। আর ভিড়ের সুযোগটাকেই কাজে লাগায় পকেটমাররা। স্পেনের মাদ্রিদও এই তালিকার চতুর্থ স্থানে আছে।

পকেটমার

তালিকার প্রথম পাঁচে স্থান করে নিয়েছে রোম, প্রাগ এবং প্যারিস। মজার ব্যাপার হলো তালিকার প্রথম দশের মধ্যে আটটি শহরই ইউরোপের। ইউরোপের বাইরে প্রথম দশের দুটি শহর হলো আর্জেন্টিনার বুনোস এয়ারস এবং ভিয়েতনামের হ্যানোই। জরিপে দেখা গেছে শহরে পর্যটকদের ভিড় যেসব স্থানে, সেখানেই পকেটমারদের আনাগোনা বেশী। ভিড়ের সুযোগে দক্ষতার সঙ্গে তারা পকেট থেকে ফোন এবং মানিব্যাগ নিয়ে নেয়। এমনকি নারী পর্যটকদের ব্যাগের চেইন খুলেও অর্থ নিয়ে নেয় তারা।

এই তালিকা দেয়ার পেছনে অবশ্য একটা উদ্দেশ্য আছে। আর তা হলো পর্যটকদের সাবধান করা। পকেটমারের ভয়ে তো আর বেড়ানো বন্ধ করা যাবে না। তাই যে কোনো ভিড় স্থানে নিজের পকেট সামলে রাখার পরামর্শ দেয়া হয়েছে। নাহলে বেড়াতে গিয়ে উপভোগ করার বদলে দুর্ভোগ পোহাতে হবে। –রিডার্স ডাইজেস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পকেটমারপ্রাগবার্সেলোনাভ্রমণমাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT