নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বটগ্রামে সন্ত্রাসীদের গুলিতে মো: আসিফ উদ্দিন শান্ত নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে মনির হোসেন, মোহন ও বেলাল হোসেন নামের আরো ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আসিফ বটগ্রামের মুন্সি বাড়ির মো: সাহাব উদ্দিন মাস্টারের ছেলে। আসিফ নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (গনিত বিভাগের) দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, কয়েকমাস আগে বটগ্রামের কয়েকজন ছেলের আসিফে ছোট ভাইয়ের সঙ্গে মোবাইল নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে আসিফদের ১০/১২জনের একদল সন্ত্রসী ডাকাতির উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় আসিফসহ ঘরের লোকজন চিৎকার করলে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে।
সন্ত্রাসীরা আফিসের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে আসিফ মারা যায়। পরে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় তাদের গুলিতে আরো ৩জন আহত হয়।
এ দিকে ছেলের শোকে আসিফের মা হাছিনা আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।








