সন্ত্রাসী হামলার হুমকির কারণে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে এক ইমেইল বার্তায় লস এঞ্জেলেসের বিভিন্ন স্কুলে সন্ত্রাসী হামলার হুমকি দেয়ার পর, অঙ্গরাজ্যের ১ হাজারেরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
স্কুল থেকে বাড়িতে ফিরিয়ে দেয়া হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থীকে। এর পরই স্কুলে স্কুলে তল্লাশি অভিযানে নামে পুলিশ।
স্কুল বাসগুলোকে ফিরিয়ে আনা হয়েছে ডিপোতে। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে সন্ত্রাসী হামলার হুমকি কেটে না যাওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
তবে কারা কী উদ্দেশ্যে হুমকি দিয়েছে তা পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। একই রকম সন্ত্রাসী হামলার হুমকি পেয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।







