চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসী দলের পরিচিতি পাওয়ার পর বিএনপি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৯ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছেন কানাডার ফেডারেল আদালত। বিএনপির সদস্য হওয়ার কারণে মোহাম্মদ জুয়েল হোসেন গাজী নামে একজন বাংলাদেশী নাগরিকের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দেয়ার বিরুদ্ধে করা জুডিশিয়াল রিভিউ আবেদন নিষ্পত্তি করতে গিয়ে রায়ের ‌পর্যবেক্ষণে আদালত এমন অভিমত দেন। ফেডারেল আদালতের বিচারক হেনরি এস ব্রাউন ওই রায়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির পরিচালিত লাগাতার হরতাল এবং হরতালকে কেন্দ্র করে পরিচালিত সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। এমনকি সন্ত্রাসী সংগঠনের কর্মী হওয়ায় জুয়েল হোসেন গাজীকে কানাডায় প্রবেশের অনুপযুক্ত ঘোষণা করেন ওই আদালত। কানাডার আদালতের এ রায়ে বিএনপিবিরোধী পক্ষ খুশি হলেও এতে আন্তর্জাতিকভাবে প্রকৃতপক্ষে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা মনে করি। বিএনপি কয়েকবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিল এবং কর্মী-সমর্থকের দিক থেকে দলটি এখনও বাংলাদেশের শীর্ষ দুইয়ের একটি দল। আমরা মনে করি, নিজেদের কর্মকাণ্ডের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের অন্যতম প্রধান একটি দল সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত হলে এর খারাপ প্রভাব শেষ পর্যন্ত বাংলাদেশের ওপর পড়বে। সারাবিশ্বের মানুষ বাংলাদেশের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করবে। জাতি হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত দু:খজনক বিষয়। এই ঘটনা থেকে দেশের মূলধারার সব প্রধান রাজনৈতিক দলের শিক্ষা নেয়া উচিৎ বলে আমরা মনে করি। মূলধারার রাজনীতিতে থাকতে হলে প্রত্যেকটি দলের রাজনৈতিক কর্মসূচী, দাবি আদায়ের পন্থাসহ নিজেদের সব কর্মকাণ্ড ভেবেচিন্তে ঠিক করতে হবে। বিরোধী পক্ষের যৌক্তিক দাবি সরকারের না মানা, দাবি আদায়ের জন্য হরতাল-অবরোধের নামে নৈরাজ্য, মানুষ হত্যার নামে সন্ত্রাসী মানসিকতা ও কার্যকলাপ থেকে সব রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি, সরকারের কাছে জনগণের পক্ষ থেকে বিরোধী দলের বিভিন্ন দাবি তুলে ধরা রাজনৈতিক সংস্কৃতিরই অংশবিশেষ। কিন্তু ২০০৯ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি সেই কাজটি কখনোই সঠিকভাবে করতে পারেনি। দাবি মানতে বাধ্য করতে গিয়ে তারা নির্লজ্জভাবে যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়ানোর পাশাপাশি দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সময় এবং নির্বাচনের পরে সহিংসতা, জ্বালাও-পোড়াও, সাধারণ মানুষ হত্যাসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়েছে। দেশের স্বার্থে এ ধরণের বিকৃত রাজনৈতিক মানসিকতা থেকে বের হয়ে আসার জন্য দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। নয়তো তাদের জন্য বহির্বিশ্বে এভাবেই বাংলাদেশকে চরম মাশুল দিতে হবে, যা কখনোই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের কাম্য হতে পারে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT