চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সঞ্জু’র টিজারে রণবীর, নাকি সঞ্জয় দত্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

কোনটা আসল, কোনটা নকল, দেখলে বোঝা দায়। নিজেকে ভেঙেচুড়ে যে একেবারেই অন্যের মতো করা যায়, তা দেখিয়ে দিলেন রণবীর কাপুর। হাঁটা, চলা, কথা-বলা। যেভাবে তাকাচ্ছেন, সেটা যেন সঞ্জুবাবা। যেভাবে অঙ্গভঙ্গি করছেন একেবারেই সঞ্জুবাবা। এমনই টিজার দেখে হতবাক গোটা বলিউড। সবার মুখে একটাই কথা, ইনি রণবীর কাপুর নাকি, সঞ্জয় দত্ত!

অবশেষে মঙ্গলবার প্রকাশ্যে এল পরিচালক রাজকুমার হিরানির নতুন ছবি ‘সঞ্জু’র টিজার ৷ মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই ৩ লাখ ২৮ হাজার ইউটিউব ভিউ ছাড়িয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত এই সিনেমার টিজার। ছবির ট্রেলার মুক্তি পাবে ২৭ এপ্রিল।

সঞ্জয় দত্তের এই বায়োপিক নিয়ে বহুদিন থেকেই অধীর আগ্রহ ছিল গোটা বলিউডে। অল্প অল্প শুধুই সঞ্জয় হিসেবে রণবীরের লুক সামনে এলেও, ছবিটা ঠিক কী ধরণের হবে, তা নিয়ে গুঞ্জন ছিলই মায়ানগরীতে। তবে টিজার প্রকাশ্যে হওয়ার পর সেই উৎসাহে পড়ল পারদ। ছবিতে সঞ্জয় দত্ত হিসেবে রণবীরে আদব-কায়দা দেখে হতবাক প্রায় সবাই।

Banglabid

রণবীরের শেষ কয়েকটি ছবি বক্স অফিসে সাফল্য না পেলেও, এই ছবিকে ঘিরে রয়েছে উত্তেজনার পারদ।

রণবীর কাপুর ছাড়াও এ ছবিতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন আনুশকা শর্মা, সোনাম কাপুর, দিয়া মির্জা, মনীষা কৈরালা। ছবিটি এই বছরের ২৯ জুন মুক্তি পাবার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাদিয়া মির্জামনীষা কৈরালারণবীর কাপুরসঞ্জয় দত্তসঞ্জু
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT