চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে সজল-মিষ্টির ‘প্রেমের সাক্ষাৎকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২১
বিনোদন
A A

খান বাহাদুরের একমাত্র কন্যা সুইটি। সুইটির জন্য খান বাহাদুরের চিন্তার শেষ নেই। ইইন্টারমিডিয়েট পরীক্ষায় ফেল করেছে সে। এ নিয়ে তিন তিন বার ফেল করেছে, ফেলের হ্যাট্রিক আরকি! সুইটির একেরপর এক এমন খারাপ রেজাল্টের কারণে কেবলমাত্র তার বাবা খান বাহাদুর একা নয় পুরো এলাকার মান সম্মান ডুবতে বসেছে!

এমন দাবি নিয়েই বাহাদুরের সামনে সুইটির রেজাল্ট কার্ড নিয়ে হাজির হয় মিনহাজ। শুধু তাই নয় তার মত(মিনহাজ)ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকতে সুইটি এমন খারাপ রেজাল্ট করে কী করে! এমন কথা লোকমুখে শুনতে হচ্ছে তাকে। তাই মিনহাজ সুইটিকে পড়ানোর দায়িত্ব নিতে চায়।

কিক্তু সুইটি পড়তে চায় না মিনহাজের কাছে। এইদিকে সুইটির খালাতো ভাই ইদ্রিস এসে হাজির হয় খান বাড়িতে। হবু বৌয়ের নতুন মাস্টারের ইন্টারভিউ নিতেই ইদ্রিসের আগমন। এরকম আরো নানা হাস্যকর ঘটনায় এগিয়ে যায় টেলিছবি ‘প্রেমের সাক্ষাৎকার’ এর গল্প।

শেষ পর্যন্ত কি সুইটির মাস্টার হিসেবে নিয়োগ পান মিনহাজ? নাকি অন্য কিছু ঘটে? তা জানতে হলে দেখতে হবে ‘প্রেমের সাক্ষাৎকার’। যা পাওয়া যাচ্ছে চ্যানেল আইয়ের ইউটিউবে।

সেজান নুরের রচনায় টেলিছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফয়েজ আহমেদ রেজা। যেখানে মিনহাজ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আব্দুন নুর সজলকে এবং সুইটি চরিত্রে দেখা যাবে মিষ্টি জাহানকে। এছাড়ও অভিনয় করেছেন মাসুম বাশার, সুজাত শিমুল,টুনটুনি সোবাহান প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: টুনটুনি সোবাহানটেলিছবিনাটকপ্রেমের সাক্ষাৎকারমাসুম বাশারমিষ্টি জাহানলিড বিনোদনসজলসুজাত শিমুল
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT