মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা না চাইলে তার সঙ্গে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার আগে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচিতে তিনি বলেন, খালেদা জিয়া বক্তব্য প্রত্যাহার না করলে জনগণ এর জবাব দেবে।
গণঅবস্থানে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে জয় বাংলা মঞ্চ এবং বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদও মানববন্ধন করেছে।






