আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে সবগুলো জোটের কাছ থেকে পাওয়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে তিনি জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ অথবা ৯ নভেম্বর।
এ সময় কাদের বলেন, সংবিধান অক্ষুন্ন রেখে গ্রহণযোগ্য যে কোনো প্রস্তাব বিবেচনা করা হবে।
এছাড়াও ৭ নভেম্বর সকাল ১১ টায় হবে ঐক্যফ্রন্টের সাথে সীমিত পরিসরে দ্বিতীয় দফা সংলাপ।
এতে সরকারের পক্ষে থাকবেন ১০ জন থাকবে বলে জানিয়েছেন তিনি।
সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন। সেই আহ্বানে সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১ নভেম্বর অনুষ্ঠিত হয় সেই আলোচিত সংলাপ।
এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছেন যুক্তফ্রন্টের এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়াও সংলাপের কথা রয়েছে জাপা, ইসলামী ঐক্যজোট এবং বামফ্রন্টেরও।







