আগামী মঙ্গলবার জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
ওইদিন সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
শনিবার সন্ধ্যায় দপ্তর সম্পাদকের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মনোনয়ন প্রত্যাশীদেরকে ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।







