চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘাতপূর্ণ আন্দোলনের উস্কানি দিচ্ছে সরকার: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
মির্জা ফখরুল

মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপি পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ যে কর্মসূচি পালন করছে তাকে সংঘাতের দিকে নিয়ে যেতে উস্কানি দিচ্ছে সরকার। শনিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আজ (শনিবার) সকালে আমাদের শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পৈশাচিকভাবে আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে, অগণিত নেতাকর্মীকে আটক করেছে। নারীদের টেনে হিচড়ে নিয়ে গেছে। আমার গায়ে রঙ্গিন জল কামান মারা হয়েছে। কার্যালয়ের মূল ফটকে ঢুকে নেতাকর্মীদের নিয়ে গেছে, মহিলাদের নির্যাতন করেছে। গলায় পা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে নেতাকর্মীদের।

তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যে ন্যাক্কারজনক আক্রমণ চালাচ্ছে তার তীব্র নিন্দা, ঘৃণা ও ধিক্কার জানাই। এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. মঈন খান।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সংম্মেলন শেষ করে দুপুর ১২টা ২০মিনিটে ব্যারিস্টার মওদুদ আহমদের সাথে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় আলালের পাঞ্জাবির কলার ধরে টেনে হিচড়ে নিয়ে যায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালো পতাকা প্রদর্শনবিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT