চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সংঘর্ষে জড়িতরা আগামীতে মনোনয়ন পাবে না’

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
৯:২৪ অপরাহ্ণ ০৯, মে ২০১৬
রাজনীতি
A A

মিরপুরের আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে সংঘর্ষে যারা জড়িত ছিল তাদের তথ্য প্রধানমন্ত্রীর কাছে রয়েছে, তারা আগামীতে মনোনয়ন পাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সোমবার বিকেলে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক ও সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিনকে ডেকে এনে এই নির্দেশনার কথা জানিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রোববার হরতাল বিরোধী মিছিলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ দুঃখজনক। স্থানীয় এলাকার দুই এমপিকে ডেকে কথা বলেছি, আমরা কার্যক্রর ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও পরবর্তীতে এমন কাজ যেন না হয় এর জন্য তাদের সতর্ক করা হয়েছে।’

জামায়াত ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে রোববার সকাল থেকে মিরপুর এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপ হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করছিল।

বেলা ১২টার দিকে ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এসময় উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৪ জন আহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT