বাংলা সংগীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে চ্যানেল আই প্রাঙ্গণে প্রতি বছরই বসে বাংলা খেয়াল উৎসব। এবার বসলো ভাষার মাস ফেব্রুয়ারিতে। শনিবার বিকাল ৫টা থেকে শুরু হয়ে উচ্চাঙ্গ সংগীতের এই মহাযজ্ঞটি চলবে রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত।
আয়োজনের পুরোধা ব্যক্তিত্ব সংগীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে বরেণ্য শিল্পীসহ দেশের শ’খানেকের বেশি ক্ষুদে শিল্পী অংশ নিয়েছেন চ্যানেল আই ইস্পাহানি বাংলা খেয়াল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।






