চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংকটে সাদা পোশাকে বাংলাদেশের ভাবমূর্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঁচ ম্যাচের চারটিতে ইনিংস ব্যবধানে হার। অপরটি র‌্যাঙ্কিংয়ে পেছনে থাকা আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২২৪ রানের বড় ব্যবধানে হার। ২০১৯ সালে টেস্টে বাংলাদেশের এ ফল অশনিসংকেত ছাড়া আর কিছুই নয়। সাদা পোশাকের ক্রিকেটে দুই দশকের পথচলায় এতটা বাজে পারফরম্যান্স শুরুর বছরগুলোতেও করেনি বাংলাদেশ।

ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে বছরের প্রথম টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। হ্যামিল্টনে ইনিংস ও ১২ রানে হেরে যাওয়া দল ওয়েলিংটনে গিয়ে হার মানে ইনিংস ও ১২ রানে।

বছরের তৃতীয় টেস্ট বাংলাদেশ খেলে সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। চট্টগ্রামে স্পিনিং উইকেটের ফায়দা নিয়ে রশিদ খানের দল ম্যাচ জিতে নেয় ২২৪ রানের বিশাল ব্যবধানে। বছরের শেষ টেস্ট সিরিজে ভারতে গিয়ে ধবলধোলাই বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হল ইনিংস ব্যবধানে পর পর দুটি বাজেভাবে ম্যাচ হেরে।

ইন্দোরে তিন দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হারকে যারা ‘দুর্ঘটনা’ মনে করে ইডেনে আশায় বুক বেধেছিলেন, তাদের জন্য হতাশা ছাড়া কিছুই উপহার দিতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে টেস্টে লড়াই করা কঠিন কাজ, তাই বলে এমন অসহায় আত্মসমর্পণ!

দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হল ৫ দিন। এক টেস্টের সমান। ইন্দোরে তৃতীয় দিনের চা-বিরতির পর ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হার লেখা হয় বাংলাদেশের ভাগ্যে। কলকাতায় তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগেই খেলা শেষ। এবার হার ইনিংস ও ৪৬ রানে।

চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট যারা কিনে ফেলেছিলেন তারা হয়ত ফেরত পাবেন মূল্য। সম্প্রচার প্রতিষ্ঠান হয়ত আর্থিক ক্ষতির ব্যাপারটি পুষিয়ে নিতে পারবেন ব্যবসায়িক কাঠামোয়। কিন্তু বাংলাদেশের জন্য সহজ হবে না ভাবমূর্তি ফেরানো।

Reneta

বছরজুড়ে সাদা পোশাকে দলটির যে পারফরম্যান্স তাতে আশার আলো দেখা যাচ্ছে না। ভক্ত-সমর্থকদের রঙিন আলো দেখাতে আগে সরাতে হবে অন্ধকার। যা করতে হবে ক্রিকেটারদেরই। আস্থা ফিরিয়ে আনতে দরকার হবে নতুন শুরুর মধ্য দিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT