চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংকট কাটিয়ে সম্ভাবনার দুয়ারে বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৫৮ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ওয়ানডে সংস্করণে বাংলাদেশের দাপটের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পেসারদের। ঘরের মাঠে চার পেসার খেলানোর সাহসও দেখিয়েছেন মাশরাফী। তিন পেসার নিয়ে খেলতে তো অভ্যস্তই হয়ে গেছে দল। টেস্টেও লাগতে শুরু করেছে সেটির ছোঁয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে খেলেছেন তিন পেসার। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের একাদশে তিন পেসার দেখলেও অবাক হওয়ার থাকবে না। সময়টা আবার নতুনদের জাগরণে টাইগারদের পেস ইউনিটে সমৃদ্ধের আবহের।

টেস্ট স্কোয়াডে চার পেসার মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদের সঙ্গে আছেন পেস-অলরাউন্ডার আরিফুল হক। স্কোয়াডে পাঁচ পেসার রেখে নির্বাচকরা একটা বার্তা দিয়েই রেখেছেন, লাল বলেও পেস আক্রমণে এখন ভরসা রাখতে পারে বাংলাদেশ।

মাশরাফী টেস্ট খেলেন না ২০০৯ সালে পাওয়া চোটের পর থেকে। দীর্ঘদিন ধরে আল-আমিন হোসেন দলের বাইরে। ইনজুরি প্রবণতার কারণে রুবেল হোসেন ও শফিউল ইসলাম থাকেন আসা-যাওয়ার মধ্যে। চোট ও অস্ত্রোপচারের পর শাহাদাত হোসেন রাজিব ও মোহাম্মদ শহীদ নিজেদের ফিরিয়ে আনতে পারেননি আন্তর্জাতিক মঞ্চে। তাসকিন আহমেদকে ঘিরে যে প্রত্যাশা ছিল, সেটি মেটাতে ব্যর্থ হয়েছেন চোট ঘিরে থাকায়। টেস্টে পেসারদের নিয়ে হতাশা যখন চরমে। তখনই আশার বাতি হয়ে জ্বলে উঠেছেন নতুনরা।

প্রথম শ্রেণির ক্রিকেটে দাপট দেখিয়ে আবু জায়েদ রাহি এসেছেন দলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেকে প্রমাণও করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো দলে এসেছেন খালেদ আহমেদ। জাতীয় দলে আসার অপেক্ষায় রাজশাহীর বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ছিলেন বাংলাদেশের প্রাথমিক দলেও। নতুন পেসারদের দিকে নির্বাচকদের চোখ পড়ছে, তাতে পাওয়া যাচ্ছে পেস সংকট কাটিয়ে ওঠার আওয়াজ।

টেস্টে বাংলাদেশের পেসার সংকট অনেক পুরনো। দেশের মাটিতে কুলীন এ ফরম্যাটে বাংলাদেশের ভরসা স্পিনাররা। তবে পেস-স্পিনের মিশেলে একটি বৈচিত্র্যপূর্ণ এবং ধারাল বোলিং আক্রমণ না হলে তো প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার কথা চিন্তা করা যায় না। সংকটের কারণেই ২০১৫ সালে ফতুল্লা টেস্টে মাত্র এক পেসার খেলিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম।

Reneta

ওই বছরই মোস্তাফিজুর রহমানের আগমনে সে সংকট কাটার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। চোটের কারণে এ বাঁহাতি কিছুদিন বাইরে থাকায় পরখ করা হয় কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়দের। তারা সেভাবে প্রমাণ করতে না পারলেও থেমে থাকেনি নতুনদের আগমন। অফসিজনে হচ্ছে পেস বোলিংয়ের বিশেষ কয়েকটি ক্যাম্প। সেখানে নিজেদের শানিত করে নিজেদের মেলে ধরছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। আলো ছড়িয়ে জায়গা পাচ্ছেন জাতীয় দলেও।

টেস্টে পেসার সংকটে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটি কেটে যাবে এমন কথা জোর দিয়েই বললেন দুটি টেস্ট খেলা আবু জায়েদ রাহি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ বাড়ায় পেসারদের উন্নতি টের পাচ্ছেন সিলেটের এ পেসার।

‘এখন কিন্তু অনেকগুলো ফার্স্ট ক্লাস (জাতীয় লিগ ও বিসিএল) ম্যাচ হয় বাংলাদেশে। যে কারণে পেস বোলার বেরিয়ে এসেছে। যেমন ধরেন খালেদ, রাজশাহীর শরিফুল, আমি, মোস্তাফিজ। টেস্টের জন্য খুব ভালো হবে। টেস্ট ক্রিকেট নিয়ে আমরা কথাবার্তা বলি, যে অনেকক্ষণ ধরে বোলিং করতে হবে। অনেক বড় স্পেলে বোলিং করতে হবে, এই গ্রুপটার মাধ্যমে শিখতে পারছি। এখন অনেক পেস বোলার বেরিয়ে আসছে শৃঙ্খলিত পথ ধরে। প্রায় ১০-১৫জন পেস বোলার নিয়মিত কাজ করছে। আশা করি যে শূন্যতা ছিল সেটি পূরণ হচ্ছে এবং হবে।’

দেশের মাটিতে টেস্ট হলেই স্পিনে ঝুঁকে যায় বাংলাদেশ। সেটি পেস বোলারদের জন্য আক্ষেপের। আন্তর্জাতিক মঞ্চে পেসারদের মেলে ধরার জন্য ঘরোয়া ক্রিকেটে দুই ধরনের উইকেট বানানোর পরামর্শ রাহির।

‘আমাদের কিন্তু দুই ধরণের উইকেটেই খেলতে হবে। আমরা যখন এশিয়ার মধ্যে খেলবো ফ্ল্যাট উইকেট থাকবে, বাইরে গেলে ঘাসের উইকেট থাকবে। আমার মনে হয় প্রথম শ্রেণির ক্রিকেটে উচিত দুই ধরনের উইকেটে খেলা। দশটা ম্যাচর মধ্যে ৪-৫টা ঘাসের উইকেট ও ৪-৫টা ফ্ল্যাট উইকেট যেন পাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু জায়েদ রাহিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT