চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, ৩৬ ঘণ্টার কারফিউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সঙ্কটের ফলে শুরু হওয়া সহিংস বিক্ষোভ সামাল দিতে সরকার সারাদেশে ৩৬ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে।

শনিবার সন্ধ্যা থেকে এ কারফিউ শুরু হয়েছে।

বিবিসি জানায়, সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের লিখিত অনুমতি না থাকলে কেউ জনসমাগম, পার্ক, ট্রেনে, এমনকি সমুদ্রের তীরে যেতে পারবে না।

এছাড়া ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন যেকোন ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের আশপাশে গাড়িতে অগ্নিসংযোগসহ ব্যাপক সহিংসতার পর দেশটিতে সর্বশেষ এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ গ্রহণের অন্যতম কারণ সহিংস প্রতিবাদ বন্ধ করা।

Reneta

এক ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে সময় পার করছে শ্রীলঙ্কা। জ্বালানি তেল, ওষুধ ও খাদ্যদ্রব্য কেনার মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা তাদের কাছে নেই। এ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্টকে অপসারণে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।

জানা যায়, সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ছোঁড়ার পর পরিস্থিতি সংঘর্ষে রূপ লাভ করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনৈতিক সংকটশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল নির্মাতার

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT