চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

জুলাই-আগস্টের স্থগিত হয়ে যাওয়া টেস্ট সিরিজ সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে যত তাড়াতাড়ি সম্ভব শ্রীলঙ্কায় জাতীয় দল পাঠাতে। তাই আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে বিসিবি।

দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিক দেশই ঠিক করে থাকে সিরিজের সূচি। সে কারণে বিসিবিকে অপেক্ষায় থাকতে হচ্ছে লঙ্কান বোর্ডের সিদ্ধান্তের জন্য। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেছেন, ‘বিষয়টা হচ্ছে আমরা চাইলে তো আর হবে না, আয়োজক হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মূল বিষয়টা হল তারা কখন চায়। তবে আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব সফরটা করার জন্য।’

করোনাভাইরাসের কারণে চারটি টেস্ট সিরিজ পিছিয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটিও স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসে ২৪ জুন।

পিছিয়ে যাওয়া সব সিরিজের মধ্যে শেষেরটাই আলোর মুখ দেখতে যাচ্ছে আগে। সব ঠিক থাকলে এবছরই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। বিসিবি মনে করছে যত দ্রুত টাইগাররা খেলায় ফিরবে ততই মঙ্গল।

‘আমাদের যেহেতু লক্ষ্য আছে এবছরের মধ্যে করার, চেষ্টা করব এবছরেই যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার। কারণ এর পরে আমাদের ঘরোয়া ক্রিকেট আছে। সেটা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। শুরুর একটা ব্যাপারও আছে। তাই ঘরোয়া ক্রিকেট, একইসঙ্গে আন্তর্জাতিক প্রতিশ্রুতি যখন যেটা বাস্তবিক সময়ে সম্ভব, সেটাই আমরা করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কাবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT