চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাতেই সৈকতের স্বপ্নপূরণ?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৫২ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রিয় ফরম্যাট টেস্ট হলেও মোসাদ্দেক হোসেন সৈকতের আন্তর্জাতিক অভিষেক টি-টুয়েন্টি দিয়ে। দারুণ পারফম্যান্স দেখিয়ে পরে জায়গা করে নেন ওয়ানডে দলেও। তারই ধারাবাহিকতায় এবার শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে এই তরুণ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে থাকলেও অভিষেক-ক্যাপ মাথায় উঠেনি সেবার।

শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। লঙ্কাপারেই হয়ে যেতে পারে এই তরুণের স্বপ্নপূরণ। মার্চেই সৈকতের টেস্ট অভিষেক হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আশার কথাই শোনালেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মুঠোফোনে চ্যানেল আই অনলাইনে তিনি বলেন, ‘ওয়ানডে ও টি-টুয়েন্টি অভিষেক আগে হলেও লংগার ভার্সনে সৈকতের রেকর্ড অন্য যে কারো থেকে ভালো। একটা সময়ে তো ওর টেস্ট অভিষেক হবেই। এবার যেহেতু শুরু থেকেই দলে আছে, আশা করাই যায়। ও তো খুব ভালো প্লেয়ার।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে বরাবরই দুর্দান্ত মোসাদ্দেক হোসেন সৈকত। ২০ ম্যাচে ৩২ ইনিংস খেলে করেছেন ২০৭৮ রান। গড় ৬৯.২৬। সেঞ্চুরি ও ফিফটি সমান সাতটা করে। তিনবার সেঞ্চুরি টেনে ডাবলে রুপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সর্বোচ্চ রানের ইনিংস ২৮২। বল হাতে উইকেট নিয়েছেন ১৬টি।

শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে সৈকতকে রাখার পেছনে কাজ করেছে প্রথম শ্রেণির ক্রিকেটের এই উজ্জ্বল পারফরম্যান্স। তেমনটিই জানালেন নান্নু, ‘বিসিএলে নেমেই গতকাল কিন্তু একটা ফিফটি পেল। দলে রাখার পেছনে এসব তো বিবেচনায় এসেছেই। ওয়ানডে, টি-টুয়েন্টিতে পারফর্ম করার বিষয়টিও সবার মাথায় ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোসাদ্দেক হোসেন সৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT