চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা সফরের দলে তাইজুল-বিজয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ওয়ানডের সিরিজের জন্য শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই ছুটি চাওয়া সাকিব আল হাসান ও লিটন দাস। ডাক পেয়েছেন তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়। যথারীতি আছেন মাশরাফী বিন মোর্ত্তজাও।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কা সফরের দল জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিন বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন। আর ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয় গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেটি খেলেছেন।

ব্যক্তিগত কারণে এই সফর থেকে ছুটি নিয়েছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা সাকিব। তার মতোই ছুটিতে লিটন দাসও। বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহী। এ পেসার ইংল্যান্ডে কোনো ম্যাচে নামার সুযোগই পাননি।

আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে ২৯ ও ৩১ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

বাংলাদেশ দল
মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের শ্রীলঙ্কা সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে কৃষক দল নেতাকে হত্যা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT