চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যামলীর রাস্তা থেকে অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও গার্মেন্টস মালিকের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে শ্যামলীর রাস্তা থেকে সরে গেছে পোশাক শ্রমিকরা। ফলে রাস্তায় যানজট কমে এখন স্বাভাবিকভাবে যান চলাচল করছে।

রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, আলিফ গ্রুপের ৩টি গার্মেন্টস হঠাৎ করে বন্ধ পেয়ে রাস্তায় নামেন শ্রমিকরা। তারা বিজিএমইএ ভবনে যাবে বলে সিদ্ধান্ত নেয়। সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছিল।

আনিসুর রহমান বলেন, সড়ক ছেড়ে দিয়ে শ্রমিকদের আলিফ গার্মেন্টসের নিচে অবস্থান করতে বলেছি। এরপর মালিক পক্ষ, বিজিএমইএর প্রতিনিধিদের সঙ্গে তাদের বসার ব্যবস্থা করে দিয়েছি। ফলে সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বন্ধ করে দেয়া আলিফ গার্মেন্টসের সহকারী ম্যানেজার মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সড়ক ছেড়ে দেয়া হয়েছে। মালিক পক্ষের সঙ্গে বৈঠক হচ্ছে শ্রমিকদের। মালুক পক্ষ গার্মেন্টস না চালালেও শ্রম আইন অনুযায়ী যে সুযোগ-সুবিধা দেওয়া হয় তা দেওয়ার চিন্তা চলছে।

এর আগে বিনা নোটিশে আলিফ অ্যাপারেলস ১, ২ ও আলিফ গার্মেন্টস নামের ৩ টি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্যামলী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে রেখেছিল শ্রমিকরা।

Reneta

বন্ধ করে দেয়া কারখানার বিক্ষুব্ধ শ্রমিক জাহানারা বেগম বলেন, শ্রমিকদের না জানিয়ে গার্মেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের অন্তত একবার জানাতে পারতো। আমরা বেতন পাইনি, গার্মেন্টের গেটের সামনে ২ ঘণ্টা ধরে বসা। কেউ কোন কথা বলে না। তাই আমরা রাস্তায় অবস্থান নিয়েছি।

শ্রমিকরা জানায়, ঈদের ছুটির পর বুধবার আলিফ অ্যাপেয়ারেলস ১, ২ ও আলিফ গার্মেন্টস নামের এ ৩টি কারখানা খোলার কথা ছিল। সে অনুযায়ী তারা কারখানায় কাজ করতে এসেছিল। এসে দেখে মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ ঝোলানো রয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, গার্মেন্টস বন্ধ করতে হলে ৩ মাসের বেতন দিয়ে বন্ধ করতে হয়। তাই তাদের ৩ মাসের বেতনের দাবিতে আন্দোলন করা হচ্ছে।

তাদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধ না করে কোনো ধরনের নোটিশ ছাড়াই আলিফ অ্যাপারেলস গার্মেন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এরপর তারা বিক্ষোভ করেন। এক পযার্য়ে বিক্ষোভ সড়কে ছড়িয়ে পড়লে সেখানে তারা অবরোধ করেন। সকাল সাড়ে সাতটায় শ্যামলী বাস টার্মিনাল এলাকায় তারা রাস্তা বন্ধ করে দেয়। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে শ্রমিকরা চলে যায়। এরপর আবার সাড়ে নয়টা থেকে সড়কে অবস্থান নেয় তারা। ফলশ্রুতিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কারখানা খুলে না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এতে ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ। পরে মালিক পক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাসে পুলিশ তাদের সরিয়ে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক শ্রমিকবিজিএমইএশ্রমিকদের আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT