চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শোনা গেছে’র সাংবাদিকতায় কাঠগড়ায় সংবাদমাধ্যম

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৭:১৩ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
বাংলাদেশ
A A

সাংবাদিকতার শিক্ষকসহ সাংবাদিকরাই সূত্রবিহীন খবর আর নৈতিকতার চর্চা না থাকার সাংবাদিকতাকে কাঠগড়ায় দাঁড় করালেন।

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ‍উপলক্ষে ‘অনলাইন সাংবাদিকতা ও সামাজিক দায়বদ্ধতা’ বিষয়ক সেমিনারে অধ্যাপক শফিউল আলম ভুঁইয়া বলেছেন,সংবাদপত্র এবং অনলাইন পত্রিকাগুলোর রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় অনেক জায়গায় নির্ভরযোগ্য কোন সূত্র নেই। ওইসব প্রতিবেদনের অধিকাংশই জানা গেছে, শোনা গেছে জাতীয় শব্দে ভর্তি।

অনলাইনে যখন কোন সংবাদ প্রকাশিত হয় তখন তার কোন সীমানা থাকে না বলে অন্য সংবাদমাধ্যম থেকে অনলাইন পত্রিকাগুলোর দায়িত্ব অনেক বেশি বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র এবং ফটোগ্রাফি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া।

বনানীতে ‘ধর্ষণের শিকার’ দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একজনের জবানবন্দি প্রকাশে নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যারা ‘ধর্ষণের শিকার’ হয়েছেন তাদের জবানবন্দি আমরা যখন প্রকাশ করে দিলাম, আমার মনে হয় এটা স্বচ্ছতার প্রশ্ন নয়, এটা নৈতিকতার প্রশ্ন।

সাংবাদিকতার জন্য লাইসেন্স জরুরি মন্তব্য করে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক বলেন, অনলাইন একটি বিশাল পরিসর। এখানে তিন ধরনের দায়বদ্ধতা আমি দেখি- প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, রাষ্ট্রের দায়বদ্ধতা ও কমিউনিটির দায়বদ্ধতা।

‘সাময়িক হিট পাওয়ার জন্য নিউজ করলেও সামগ্রিভাবে পাঠকের বিশ্বাসযোগ্যতা কমে যাবে। নীতিমালার কথা বলা হচ্ছে, কিন্তু এখনও হয়নি। সাংবাদিকতাকে দায়বদ্ধতার মধ্যে আনার জন্য রাষ্ট্রের ভূমিকা প্রয়োজন।’

Reneta

তবে ‘শেষ বিচারে পাঠকই সব’ মন্তব্য করে দৈনিক প্রথম আলোর বিদেশ সংস্করণের সম্পাদক সেলিম খান বলেন, পাঠকরা কোথায় সঠিক খবর পাবেন, সেটা তারাই বিচার করেন। ‘প্রথমে ভুল খবরে বিভ্রান্ত হতে পারেন পাঠকরা। কিন্তু সবশেষে পাঠকরা বুঝে নেন কোথায় সঠিক খবর পাবেন।’

বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের হেড অব নিউজ মাহমুদ মেনন খান বলেন, বাংলাদেশের মানুষ এখনও অনলাইন মিডিয়ার ধারণা বিষয়ে এখনও পরিস্কার হয়নি। ফলে মূল ধারার সঙ্গে একটি নাম সর্বস্ব অনলাইনকে মিলিয়ে ফেলেন।

তারা ছাড়াও আলোচক ছিলেন সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তজা, বিডিনিউজের হেড অব নিউজ গাজী নাসিরুদ্দিন খোকন, বাংলা ট্রিবিউনের হেড অব মার্কেটিং বন্যা মির্জা প্রমূখ। আলোচনায় বিষয়ের ধারণাপত্র উপস্থাপন করেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব নিউজ হারুন উর রশীদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন সংবাদমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT