জাপান, চীন, ফিলিপিনস, কোরিয়াসহ বিভিন্ন দেশে বাণিজ্যিক ভাবে সামুদ্রিক শৈবাল চাষ হচ্ছে। সামুদ্রিক শৈবাল যেমন পুষ্টির আধার, তেমন এটি হতে পারে ঔষধশিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ। পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের এক ক্ষেত্র হতে পারে এটি। বিকল্প কর্মসংস্থানের উপায় হতে পারে সামুদ্রিক শৈবাল চাষ। বিশেষ করে নারীদের জন্য একটি লাভজনক কর্মক্ষেত্র তৈরি হতে পারে। গড়ে উঠতে পারে সম্ভাবনাময় বিশাল এক শিল্প।






