চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ টেস্টেও ইনিংস পরাজয়ের মুখে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
মার্শ ভাইদের সেঞ্চুরিতে নাকাল ইংল্যান্ড

মার্শ ভাইদের সেঞ্চুরিতে নাকাল ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টেও লজ্জার হার চোখ রাঙাচ্ছে ইংল্যান্ডকে। সিডনিতে চতুর্থদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৩ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে দলটি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৬৪৯ রান স্পর্শ করতে এখনো তাদের ২১০ লাগবে।

মৌসুমের প্রথম অ্যাশেজ ম্যাচে অজিরা জিতেছিল ১০ উইকেটে। পরের ম্যাচে জয় ছিল ১২০ রানে। তৃতীয় ম্যাচ ইনিংস ও ৪১ রানের ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে দলটি। চতুর্থটি ‘ড্র’ হয়।

তৃতীয়দিন শেষে উসমান খাজার (১৭১) সেঞ্চুরিতে ৬ উইকেট হাতে রেখে ইংলিশদের থেকে ১৩৩ রানে এগিয়ে ছিল স্মিথরা। সেখান থেকে রোববার দুই ভাই শন মার্শ (১৫৬) আর মিচেল মার্শের (১০১) শতকে সাত উইকেটে ৬৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

ইংলিশরা প্রথম ইনিংস শেষ করে ৩৪৬ রানে। তাদের সর্বোচ্চ স্কোরার জো রুট, ৮৩। মালান করেন ৬২। ওই ইনিংসে ৪ উইকেট নিয়ে অজিদের সেরা বোলার ছিলেন প্যাট কামিন্স। দুটি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। আরেকটি উইকেট গেছে নাথান লায়নের পকেটে।

ইংল্যান্ড চতুর্থদিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারাতে থাকে। স্টোনেম্যানকে (০) ফেরান স্টার্ক। ষষ্ট ওভারে কুককে (১০) ফেরান লায়ন। ভিঞ্চ যেতে পারেন ১৮ রান পর্যন্ত। লায়নের বলে মালান এলবিডব্লিউ হন ব্যক্তিগত ৫ রানে। শেষ দিন টিকে থাকার লড়াই শুরু করবেন জনি ব্যারিস্টো (১৭) এবং প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার জো রুট (৪২)।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিতে দুই উইকেট নিয়েছেন নাথান লায়ন। একটি করে শিকার কামিন্স এবং স্টার্কের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT