চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন: ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোনভাবেই মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ বিষয়ে সকলকে সতর্ক করে দিয়ে বলেন: দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দিবে তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

দেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যেই শীত জেঁকে বসেছে তাই এই পরিস্থিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ওবায়দুল কাদের।

তিনি প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য বলেও জানান।

Reneta

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয়না, পার করতে হয় অনেক পথ।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

দলমত নির্বিশেষে সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বিরোধী দলেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান মন্ত্রী।

আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিনের শুভেচ্ছা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

পথকুকুরকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ে শেষ জানাজা, বনানীর পথে মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬

একদিনের ছুটি ঘোষণা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: লাগবে না ফোন নাম্বার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আদালতে চীনা শিল্পপতির ৩০ বছরের কারাদণ্ড

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT