চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: রাকিবুরের বিরুদ্ধে চলবে হত্যাচেষ্টা মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

বিরোধী দলীয় নেতা থাকাকালীন সাতক্ষিরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় আসামি রাকিবুর রহমানের বিরুদ্ধে দায়রা জজ আদালতে হত্যাচেষ্টার মামলা চলবে।

রাকিবুরের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ ও তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হাইকোর্টের দেওয়া রায় স্থাগিতের আবেদন আজ খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। এই আদেশের ফলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে আর বাধা রইল না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। আর রাকিবুর রহমানের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর সড়ক পথে ঢাকায় ফেরার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি ওইদিন শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেদিন শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা আহত হন।

এরপর ওই ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন থানায় মামলা করতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। এর এক যুগ পর ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে ঘটনার বিষয়ে অভিযোগ করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোসলেম উদ্দিন। পরবর্তীতে আদালত হত্যাচেষ্টার অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়। তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ মে বিএনপির তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ২৭ জনের বিরুদ্ধে পরে অভিযোগপত্র দেয় পুলিশ।

এরপর হত্যাচেষ্টা মামলার আসামি রাকিব ২০১৭ সালে হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে ২০১৭ সালের ২৩ অগাস্ট হাইকোর্ট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। সেই সঙ্গে মামলা বাতিল প্রশ্নে রুল জারি করে। এরপর গত ২৪ সেপ্টেম্বর মামলা বাতিল প্রশ্নে জারি করা রুলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়। কয়েকদিন শুনানি শেষে গত ৮ অক্টোবর রায় দেয় হাইকোর্ট। রায়ে আসামি রাকিবুর রহমানের ক্ষেত্রে মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন আদালত। সেই সঙ্গে মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়। হাইকোর্টের এই রায় স্থাগিত চেয়ে পরে আপিল বিভাগে আবেদন করে রাকিবুর রহমান। সে আবেদন আজ খারিজ করলেন দেশের সর্বোচ্চ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শেখ হাসিনাহত্যা মামলাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT