চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার অধীনে নির্বাচন করবেন না বিএনপি নেতা রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না মিডিয়ায় সরব থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১২ নভেম্বর থেকে হাজার হাজার সংসদ সদস্যের মনোনয়ন প্রত্যাশীর মাঝে মনোনয়ন ফরম বিক্রি ও জমার ক্ষেত্রে দায়িত্ব পালন করে গেলেও তিনি নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

কেন নির্বাচন করছেন না এমন প্রশ্নে চ্যানেল আই অনলাইনকে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ গ্রহণ করবো না আমি। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দলীয় কোনো বিষয় নয়।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে মনে করেন না।

তবে যদি নিরপেক্ষ সহায়ক সরকার দেয়া হতো তাহলে নির্বাচন করতেন বলে জানান। কিন্তু তা দিবে না এই সরকার।

রুহুল কবির রিজভী বিএনপির একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত৷ ১/১১ বিএনপি যখন নেতৃত্বহীন প্রায়, সংস্কারপন্থীদর দ্বারা বিএনপি যখন ভেঙে যাওয়ার পথে এবং বেগম খালেদা জিয়া যখন কারাবন্দি সেসময় নিয়মিত সরব থেকে বিএনপিকে চাঙ্গা রাখেন।

Reneta

ছাত্রজীবনে রাকসুর নির্বাচিত ভিপি ছিলেন রিজভী। ছাত্রদলের ভারপ্রাপ্ত এবং পরে নির্বাচিত সভাপতি ছিলেন।

বর্তমানে বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনে ইতোমধ্যে জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির প্রায় সবাই এর মধ্যে মনোনয়ন ফরম নিয়েছেন।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার পক্ষেও তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া ৭ এর মনোনয়ন ফরম কেনা হয়েছে খালেদা জিয়ার জন্য। তবে তারেক রহমানের জন্য কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়নি। বর্তমানে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিরিজভীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT