চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে আটক করে ওরা গোটা বাংলাদেশকে আটক করেছিল: নিখিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২১
রাজনীতি
A A

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ২০০৭ সালে এইদিনে শেখ হাসিনাকে গ্রেফতার করে ওরা গোটা বাংলাদেশকেই আটক করেছিল।

আজ শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৭ সালে তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার অগণতান্ত্রিকভাবে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, হয়রানী ও ষড়যন্ত্রমূলক মামলায় গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল।

গ্রেপ্তারের আগে তিনি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফেরত আসতে চাইলে তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ও এদের কুশীলবরা নানামুখী ষড়যন্ত্র শুরু করে।

তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখানো হয়। কিন্তু শেখ হাসিনা ভয় পাওয়ার মানুষ নয়। তিনি দেশের টানে, দেশের মানুষের টানে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সেদিন দেশের মাটিতে পা রেখেছিলেন।

Reneta

তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা রাজপথে নেমে আসে। আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামূখী ষড়যন্ত্রের পর তৎকালীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা পুনরায় ফিরে আসে।

এর আগে আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে ঢাকা মহানগর উত্তর যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তার ধারাবাহিকতায় আজ বাঁশবাড়ি, মোহাম্মদপুরে ১০০০ অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ( চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি, সেমাই) বিতরণ করে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রাণ বিতরণমিলাদ মাহফিলযুবলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT