চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শূন্য’ থেকে মাশরাফীর নতুন শুরু

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:০৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সিলেট থেকে: বিজ্ঞান বলে, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়ে যায়। না, মাশরাফী বিন মোর্ত্তজার জার্সি নম্বর ২ থেকে শূন্যে নেমে আসার পেছনে অমন কোনো বৈজ্ঞানিক কারণ নেই। আছে নতুন করে শুরুর দর্শন, অনুপ্রেরণার সন্ধান।

বিপিএলে শূন্য (০) নম্বর জার্সি পরে খেলছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফী। এই নম্বর নিয়ে খেলবেন জাতীয় দলের হয়েও। কেন হঠাৎ নম্বর বদলালেন, এটি নিয়ে কৌতূহল কম ছিল না দেশের মানুষের।

শনিবার রাতে রাজশাহী কিংসের বিপক্ষে জয় তুলে সংবাদ মাধ্যমের সামনে এসে কৌতূহল মেটান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, ‘‘আসলে জার্সি নম্বর বদলে ফেলার কারণ দুটি। প্রথম কারণ হল- কয়েক দিন আগে সাউথ আফ্রিকার হার্সেল গিবসের একটি ইন্টারভিউ পড়েছিলাম। সেখানে দেখলাম- ‘স্টার্ট ফর্ম জিরো এগেইন।’ তা দেখে খানিক অনুপ্রাণিত। এটি একটি কারণ। আর প্রধান কারণ হল- ক্যারিয়ারের শুরুতে আমার জার্সি নম্বর ছিল ‘২০’, সেখান থেকে এক সময় ‘শূন্য’ কেটে ‘২’ করে ফেলেছিলাম। আর এবার ‘২’ বাদ দিয়ে ‘শূন্য’ রেখেছি। অনেকটা বৃত্তপূরণের মতো আরকি।’’

Banglabid

বৃত্তপূরণের শুরুটা দুর্দান্ত হয়েছে মাশরাফীর। দল পেয়েছে ৬ উইকেটের জয়। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গত দুই আসরেই প্রথম ম্যাচে হার দেখেছিলেন মাশরাফী। দল বদল, জার্সি নম্বর বদলের শুরুটা হল দুর্দান্ত।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় জানালেও এই ফরম্যাটে এখনও মাশরাফী অপরিহার্য, বিপিএলের প্রথম ম্যাচেই তার প্রমাণ দিয়েছেন। ৪ ওভারে ১৮ রান দিয়ে পান একটি উইকেট। কিপটে বোলিংয়ে তুলে নেন একটি মেডেন ওভারও।

সারাদিনের ক্লান্তির পরও দর্শকদের ডাকে দেখা মেলে সতেজ এক মাশরাফীর। শনিবারও তার প্রমাণ পাওয়া গেল। সাংবাদিকদের সঙ্গে কথা বলে মিডিয়া সেন্টার প্রান্ত থেকে ড্রেসিংরুমের পথে হাঁটা শুরু করেছিলেন। বাউন্ডারি সীমানায় পা রাখার আগেই ঘাস ছুঁয়ে সালাম। তখনও গ্যালারির এক কোণে গুটিকয়েক দর্শক। তারা চিৎকার করতেই দাঁড়িয়ে যান নেতা। হাত নেড়ে কী যেন বলেন, হাসেন…।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT