চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে জ্বললেন মোস্তাফিজ, শেষে সানজামুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মোস্তাফিজুর রহমান ও সানজামুল ইসলামের দারুণ বোলিংয়ে দ্বিতীয় দিনেই থেমেছে শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম ইনিংস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিহান জয়সুরিয়ার ১৪২ রানের অনবদ্য ইনিংসের পরও খুব বেশিদূর যেতে পারেনি সফরকারীরা। ৩১২ রানে থামতে হয়েছে তাদের।

সানজামুল চারটি, মোস্তাফিজ তিনটি, নাঈম হাসান দুটি ও সৌম্য সরকার নেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসে ১৬৭ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে এক উইকেটে হারিয়ে তুলেছে ৫৭ রান। সাদমান ইসলাম ১৯ রান করে পুষ্পাকুমারার বলে স্টাম্পিং হন। আরেক ওপেনার সৌম্য ২৪ ও মিজানুর রহমান ১৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বাংলাদেশ এখনও পিছিয়ে ৮৮ রানে।

Banglabid

প্রথম দিন ৩ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে ৭ রান নিয়ে নামা চারিথ আশালঙ্কা মোস্তাফিজের প্রথম বলেই ক্যাচ তুলে দেন সৌম্যর হাতে। সুন্দর শুরুর পরও অবশ্য লঙ্কান ব্যাটসম্যানদের চেপে ধরতে পারেনি টাইগার বোলাররা।

সানজামুল ইসলাম

পঞ্চম উইকেটে ১১৮ রানের জুটি গড়েন আশান সাম্মু ও জয়সুরিয়া। ৬০ রান করে সানজামুলের বলে শাস্মু এলবিডব্লিউ হলে ভাঙে জুটি। দলের রান আড়াইশ পেরিয়ে যাওয়ার আগে সানজামুলের বলে জয়সুরিয়া সাজঘরে ফিরলে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। মোস্তাফিজ-সানজামুল-নাঈমরা দ্রুত উইকেট তুলে তিনশ পেরোনোর পরপরই থেমে যায় লঙ্কানদের ইনিংস।

ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা মোস্তাফিজুর রহমান ১১ ওভার বোলিং করেছেন। আইপিএল খেলে আঙুলের ইনজুরি নিয়ে ফেরা এ বাঁহাতি পেসারের জন্য ম্যাচ অনুশীলনের সুযোগের বোলিংয়ে পাওয়া গেছে ফর্মে ফেরার আভাস।

Reneta

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম দুটি চারদিনের ম্যাচই ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার সিলেটে শুরু হওয়া তৃতীয় ম্যাচে নির্ধারণ হবে সিরিজের ভাগ্য। ড্র’য়ের বৃত্ত কাটিয়ে শেষ ম্যাচে মিলেছে ফলের আভাস। প্রথম দুই দিনে পড়েছে ২০ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT