চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো নিরব-বুবলীর ‘ক্যাসিনো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ঘোষণার এক সপ্তাহের মাথায় শুরু হলো চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলী অভিনীত প্রথম ছবি ক্যাসিনো’র শুটিং। রাজধানীর ৩০০ ফিট এলাকায় রবিবার (২৪ নভেম্বর) সকাল থেকে চলছে সৈকত নাসির পরিচালিত এ ছবির শুটিং। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন নিরব-বুবলী এবং তাসকিন। 

নির্মাতা সৈকত নাসির জানান, আজ (রবিবার) সকাল থেকেই শুটিং শুরু করেছি। মঙ্গলবার থেকে এফডিসিতে শুটিং হবে। সেখানে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ক্যাসিনো’র শুটিং। এরপর ডিসেম্বরের মাঝামাঝি সময় ছবির বাকি অংশের কাজ ও গান হবে বালিতে। তিনি বলেন, ক্যাসিনো’র মাধ্যমে বাংলা ছবির দর্শক নতুন প্যার্টানে থ্রিলার গল্পের সিনেমা দেখবেন।

গেল ১০ নভেম্বর নিরব-বুবলী ক্যাসিনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে এবং ১৭ নভেম্বর একটি লুক প্রকাশ করে ঘোষণা দেন তারা ক্যাসিনো করতে যাচ্ছেন। নিরব আগেই বলেছেন, ‘ক্যাসিনো’ নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস। সঙ্গে বুবলী আছেন। ভালো কিছু করবো, ভালো কাজ উপহার দেব। এই ভাবনাকে মিশন হিসেবে নিয়েই ‘ক্যাসিনো’ শুরু করেছি।

টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলী। এ নায়কের সঙ্গে একটানা প্রায় ১১ টি ছবি কাজ করে ব্যাপকভাবে আলোচিত হন তিনি। ৩ ডিসেম্বর থেকে শাকিব খানের সঙ্গে ‘বীর’ শুরু করবেন বুবলী। তার আগে নিরবের সঙ্গে ক্যাসিনো করছেন।

বললেন, শুরু থেকে বলেছি ভালো গল্পের সিনেমা পেলে অন্যদের সঙ্গে কাজ করবো। এর আগে একাধিক ছবির ব্যাপারে অন্যদের সঙ্গে কথাবার্তা প্রাথমিকভাবে হয়েছিল। শেষ পর্যন্ত টাইমিং হয়নি। তবে এবার ‘ক্যাসিনো’র মাধ্যমে ব্যাটে-বলে মিলে গেছে। সেজন্য আমি কাজ করছি। আমি নিজেও এক্সাইটেড ক্যাসিনো নিয়ে।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম সিনেমা ‘ক্যাসিনো’র মূল গল্প আবদুল্লাহ জহির বাবুর এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান। জানা যায়, ‘ক্যাসিনো’ মুক্তি পাবে ২০২০ সালের ফেব্রুয়ারি অথবা মার্চে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিনোতাসকিননিরববুবলীলিড বিনোদনশাকিব খানসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT