চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু নিয়ে অসন্তুষ্ট বোল্ট, মো ফারাহর ইতিহাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

বিশ্ব চ্যাম্পিয়নশিপে দারুণ শুরুর পরও নিজের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট উসাইন বোল্ট। হিটে প্রথম হওয়ার পরও নিজের পারফরম্যান্সকে ‘খুব খারাপ’ বলেছেন বিশ্বরেকর্ডধারী আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এই গতি তারকা। অন্যদিকে ১০ হাজার মিটারে আবারো সেরা হয়েছেন ব্রিটেনের মো ফারাহ।

শুক্রবার রাতে লন্ডন স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১০.০৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন জ্যামাইকান কিংবদন্তি বোল্ট। ব্রিটেনের জেমস দাসাওলু ১০.১৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন।

দৌড়ের শুরুতে দেরি করে ফেলায় খানিক সময় পিছিয়েই ছিলেন, পরে মুহূর্তের পলকে সবাইকে টপকে গেছেন বোল্ট। সেজন্য শুরুটা নিয়ে অসন্তুষ্টি ঝরেছে তার কণ্ঠে। চ্যাম্পিয়নশিপ শেষেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি।

বোল্টের আত্মসমালোচনার রাতে যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনও হিটের বাধা টপকেছেন।

একই রাতে ১০ হাজার মিটারে সেরা হয়েছেন মো ফারাহ। ব্রিটেনের মহাতারকা দূরপাল্লার এই দৌড়বিদের চ্যাম্পিয়নশিপে এটি টানা তৃতীয় সোনা।

Reneta

লন্ডন স্টেডিয়ামে ২৬ মিনিট ৪৯.৫১ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা গলায় ঝোলান ফারাহ। উগান্ডার জশুয়া চেপ্তেগি ২৬ মিনিট ৪৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। কেনিয়ার পল তানুই জিতেছেন ব্রোঞ্জ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০১৭বোল্টমো ফারাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT