চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধুমাত্র বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বিষয়ে পৃথক তদন্ত ও মামলা প্রয়োজন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০১ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
শহীদ বুদ্ধিজীবী দিবস

স্বাধীনতার ৫০ বছর পা দেবার বছরে আবার এসেছে শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধের বিজয় দ্বারপ্রান্তে পরিকল্পিতভাবে একটি জাতিকে মেধাশূন্য করার জন্য এই বুদ্ধিজীবী হত্যা সংঘটিত হয়েছিল, যাতে করে স্বাধীন হলেও বাঙালি কখনও যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

যুদ্ধ চলাকালীন সময়ে এধরণের ঘৃণিত কাজ করার নজির বিশ্বে খুবই কম। ভিয়েতনাম, বসনিয়াতেও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তবে তার এত ব্যাপকতা ছিল না।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পরপরই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে ঘোষণা করেন এবং একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেন ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর। কিন্তু তার ঐ সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়নি। বেসরকারিভাবে গঠিত বুদ্ধিজীবী নিধন তদন্ত কমিশনের প্রতিবেদনও আজও প্রকাশিত হয়নি। ওই কমিটির প্রাথমিক রিপোর্টে বলা হয়, রাও ফরমান আলী এদেশের ২০ হাজার বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা করেছিলেন। ওই তদন্ত কমিটির প্রধান জহির রায়হান ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ হওয়ার পর সেই কমিটির তদন্ত কমিটির কাজের আর অগ্রগতি হয়নি। ধারণা করা হয়, তদন্তের কাজের জন্য অপরাধীদের রোষের শিকার হয়ে তিনি নিহত হন।

বুদ্ধিজীবী দিবস এলেই নানা কর্মসূচি পালন হয়, বাণী দেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ অনেকে এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের দাবির কথা ফলাও করে প্রচার করা হয়।

১৯৯৭ সালের ২৪ সেপ্টেম্বর বুদ্ধিজীবী হত্যার ঘটনায় রমনা থানায় প্রথম মামলা দায়ের করা হয় (মামলা নম্বর ১৫)। সেখানে আলবদর বাহিনীর চৌধুরী মাইনুদ্দীন ও আশরাফুজ্জামানকে আসামি করা হয়। মামলাটি দায়ের করেন অধ্যাপক গিয়াসউদ্দিনের বোন ফরিদা বানু। দীর্ঘদিন বিচার চলার পরে ২০১৩ সালের ৩ নভেম্বর নীলনকশা বাস্তবায়নে নেতৃত্ব দেয়া দুই বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। রায়ে বলা হয়, আশরাফুজ্জামান খান ছিলেন সেই হত্যাকাণ্ডের ‘চিফ এক্সিকিউটর’। আর চৌধুরী মুঈনুদ্দীন ছিলেন সেই পরিকল্পনার ‘অপারেশন ইনচার্জ’। দেশ স্বাধীন হওয়ার পর আশরাফুজ্জামানের নাখালপাড়ার বাসা থেকে উদ্ধার করা তার ব্যক্তিগত দিনপঞ্জিতে ওই হত্যা পরিকল্পনা ও একটি তালিকাও পাওয়া যায়।

দণ্ডপ্রাপ্ত দুজনই পলাতক বহুবছর ধরে। পলাতক আশরাফুজ্জামান বর্তমানে আছে যুক্তরাষ্ট্রে, আর মঈনুদ্দীন যুক্তরাজ্যে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চৌধুরী মঈনুদ্দীনের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। তাকে ফিরিয়ে দিতে অনুরোধ জানানো হলেও তাতে সাড়া দেয়নি ব্রিটিশ সরকার।

Reneta

আমরা মনে করি, যুদ্ধাপরাধ এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। বর্তমানে আদালতের রায়ে মিমাংসিত ও চলমান যুদ্ধাপরাধের মামলাতে সামষ্টিক বিবেচনা নিয়ে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিষয়টি তেমন আলোচিত হয়নি। শুধুমাত্র বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য পৃথক তদন্ত হওয়া প্রয়োজন, পৃথক মামলা হওয়া প্রয়োজন। যেখানে শুধুমাত্র এই বিষয়ের উপরে আলোকপাত করা হবে। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন, তাহলে হয়তো জাতি শহীদরে আত্মত্যাগের কিছুটা হলেও মূল্যায়ন করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শহীদ বুদ্ধিজীবী দিবসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT