চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু মিল্ক ভিটা দুধ উৎপাদন-সরবরাহ করতে পারবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ২৯, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A

মিল্ক ভিটার পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধে হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

এই আদেশের পর মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: চেম্বার আদালতের এই আদেশের ফলে মিল্ক ভিটার পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণনে আর কোনো বাধা রইল না।

‘‘আমরা আজ (সোমবার) দুধ উৎপাদন বন্ধ রেখেছিলাম। স্থগিত আদেশ পাওয়ায় আগামীকাল থেকে আবার উৎপাদন, সরবরাহ ও বিপণন শুরু করব।’’

এর আগে গতকাল রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বিএসটিআই অনুমোদিত ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন ৫ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আজ সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে মিল্ক ভিটা। সে আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি মোঃ নুরুজ্জামান মিল্ক ভিটার ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন।

এদিন আদালতে মিল্ক ভিটার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

Reneta

আজকের আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন: আদেশটি শুধু মিল্ক ভিটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ মিল্ক ভিটার আবেদনের পরিপ্রেক্ষিতেই আজ হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।

রোববার হাইকোর্ট দুধে সীসা ও এন্টিবায়োটিকসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের অনুমোদিত ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন ৫ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন। আদালত তার স্বতঃপ্রণোদিত আদেশে ১৪ কোম্পানির দুধ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন।

হাইকোর্ট যে ১৪ কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধের নির্দেশ দেন সেগুলোর হচ্ছে-
১. আফতাব মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেডের ‘আফতাব’
২. আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ‘ফার্মফ্রেশ মিল্ক’
৩. আমেরিকান ডেইরি লিমিটেডের ‘মো’
৪. বাংলাদেশ মিল্ক প্রডিউসারস কো অপারেটিভ উইনিয়ন লিমিটেড এর ‘মিল্ক ভিটা’
৫. বারো আউলিয়া ডেইরি মিল্ক এন্ড ফুডস লিমিটেডের ‘ডেইরি ফ্রেশ’
৬. ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট ‘আড়ং ডেইরি’
৭. ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের ‘আয়রান’
৮. ইছামতি ডেইরি এন্ড ফুড প্রোডাক্ট এর ‘পিউরা’
৯. ইগলু ডেইরি লিমিটেডের ‘ঈগলু’
১০. প্রাণ ডেইরি লিমিটেডের ‘প্রাণমিল্ক’
১১. উত্তরবঙ্গ ডেইরির ‘মিল্ক ফ্রেশ’
১২. শিলাইদহ ডেইরির ‘আল্ট্রা’,
১৩. পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের ‘আরওয়া’
১৪. তানিয়া ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস ‘সেইফ’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদেশহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নাঈমের সঙ্গে ঝড় তোলা জুটির পর যা বললেন ইমন

এপ্রিল ৪, ২০২৬

মাগুরায় প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ১৬০ জন কৃষক

এপ্রিল ৪, ২০২৬

ভূপাতিত মার্কিন বিমানের নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিলে পুরস্কার দিবে ইরান

এপ্রিল ৪, ২০২৬

ডিজেলের অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার

এপ্রিল ৪, ২০২৬

ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT