চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং ছেড়ে রাস্তায় দাঁড়ালেন নাট্যকর্মীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

বৃহস্পতিবারও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ‘নিরাপদ সড়ক’-এর দাবীতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। আর তাদের সঙ্গে এদিন যোগ দেন বিনোদন জগতের তারকা অভিনেতা, শিল্পী, নির্মাতা ও অন্যান্য কলাকুশলীরা।

বিশেষ করে রাজধানীর উত্তরা অঞ্চলটি নাটক পাড়া হিসেবে পরিচিত। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরা, এয়ারপোর্ট এলাকায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা জড়ো হন। আর এদিন শুটিং ছেড়ে শিক্ষার্থীদের সাথে দলে বলে যোগ দেন সেখানে শুটিংয়ে থাকা বহু নাট্যকর্মী।

এরমধ্যে দেখা যায় অভিনেত্রী নাদিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী, লুৎফর রহমান জর্জ, মনিরা মিঠু, অর্শা, সাগর জাহান, সাজ্জাদ সুমন, নাজিয়া হক, আইরিন আফরোজসহ অনককেই।

শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে নির্মাতা সাজ্জাদ সুমন জানান, শিল্পী, কলা কুশলীরা নিরাপদ সড়ক এর দাবীতে যে আন্দোলন চলছে তার সাথে সংহতি প্রকাশের জন্য উত্তরা হাউজ বিল্ডিং চৌরাস্তায় মিলিত হয়। শিক্ষার্থীদের আন্দোলনকে বেগবান করতেই এমন সিদ্ধান্ত। কারণ, শিক্ষার্থীদের আন্দোলনটি যৌক্তিক।

বাস চাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মিম নিহত হয় গত ২৯ জুলাই(রবিবার)। একই ঘটনায় গুরুতর আহত হয় ১৩ শিক্ষার্থী। এমন মর্মান্তিক ঘটনা মানতে না পেরে রাস্তায় নামেন সহপাঠিরা।

সহপাঠির মৃত্যুর বিচার দাবী ও নিরাপদ সড়কের দাবীতে শুরু করেন আন্দোলন। ধীরে ধীরে সেই আন্দোলন ছড়িয়ে যায় গোটা শহরে। ৩০ জুলাই থেকে রাস্তায় নেমে আন্দোলন করছে হাজারো শিক্ষার্থী। তাদের সাথে সুর মিলিয়ে কথা বলছেন দেশের তারকা শিল্পী, অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতারা। সোশাল মিডিয়াতেও শিক্ষার্থীদের দাবীর সাথে সরব ভূমিকা পালন করছেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্শাআইরিন আফরোজনাদিয়ানির্মাতা চয়নিকা চৌধুরীমনিরা মিঠুলিড বিনোদনলুৎফর রহমান জর্জসাগর জাহানসাজ্জাদ সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT