চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের যক্ষা নির্মূলে সচেতনতামূলক পুতুল নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ১৮, মে ২০২২
বিনোদন
A A

পুতুল নাটক ও গম্ভীরা প্রদর্শনের মাধ্যমে রাজশাহীতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে যক্ষা নির্মূলে সচেতনতামূলক কর্মসূচি। ‘যক্ষা হলে নেইকো ভয়, সবাই মিলে করবো জয়’- স্লোগান নিয়ে জেলার ৯টি উপজেলায় ১৮ দিনব্যাপী ৪৫টি প্রদর্শনীর মাধ্যমে চলবে এই আয়োজন।

পরিবেশনায় অংশ নিচ্ছে ঢাকার জলপুতুল পাপেটস। অনুষ্ঠানগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি হাটবাজারেও অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

মঙ্গলবার পবা উপজেলার ঘোলহাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে পুতুল নাটক ও গম্ভীরা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্কুলটির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রদর্শনী কেন্দ্রের পাশে যক্ষার প্রাথমিক লক্ষণ নির্ণয়ে একটি ভ্রাম্যমান কেন্দ্র স্থাপন করা হয়। বিশেষভাবে সজ্জিত গাড়ির মাধ্যমে ভ্রাম্যমাণ নাটক প্রর্দশন করা হয়। এর আগে স্বাস্থ্যবিধি মানতে শিশুদের মাস্ক দেওয়া হয় এবং তাদের মাঝে পুতুল রং করতে দেওয়া হয়।

আয়োজকরা জানায়, যক্ষা বিষয়ক ভ্রান্ত ধারণা ও যক্ষা নির্মূলে নানা প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আইসিডিডিআর,বি পরিচালিত ইউএসএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) কার্যক্রমের আওতায় এই সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

জলপুতুল এর পরিচালক সাইফুল জার্নাল বলেন, বড়দের যক্ষার বিষয়টি মানুষ জানলেও শিশুদের বিষয়টি অনেকেই জানেন না। তাই শিশুদের যক্ষা নিমূর্লে সচেতন করতেই এই আয়োজন।

তিনি বলেন, শিশুদের আকৃষ্ট করা এবং বোঝার সুবিধার্থে পুতুল নাটকের মাধ্যমে প্রচারণা করা হচ্ছে এবং গম্ভীরা যেহেতু রাজশাহীর জনপ্রিয় গান তাই এই বিনোদনের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির এই উদ্যোগ।

Reneta

উল্লেখ্য, যক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন ২০২১ অনুযায়ি বাংলাদেশে মোট যক্ষা রোগীর ১০ শতাংশ শিশু। যার মধ্যে ২০২০ সালে বাংলাদেশ মাত্র ৪ শতাংশ সনাক্ত করতে সক্ষম হয় যাদের বয়স শূন্য থেকে ১৪ বছর । এ রোগ শিশুদের মাঝে নীরবে বিস্তার লাভ করে ও অগোচরেই থেকে যায়, যা পরবর্তীতে মরণঘাতী ব্যাধী হিসেবে প্রকাশ পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুতুল নাটকযক্ষারাজশাহীশিশুসাইফুল জার্নালস্লোগান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT