চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের জন্য সরল গল্প আসিফ মেহদীর ‘গিগাবাইট দৈত্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
গিগাবাইট দৈত্য।

গিগাবাইট দৈত্য।

আসিফ মেহদীর লেখা গিগাবাইট দৈত্য মূলত একটা গল্প সংকলন। মোট ১০টি গল্প দিয়ে সাজানো বইটি। নাম শুনেই মনে প্রশ্ন আসতে পারে গিগাবাইট দৈত্য আবার কী!
ছোটবেলায় নিশ্চয়ই আলাদীনের প্রদীপের দৈত্যের কথা শুনেছেন। এখন তো আর আমাদের যুগ নাই। এখন বাচ্চারা বড় হয় ট্যাব হাতে নিয়ে। বাচ্চারা যেমন ডিজিটাল হয়ে গেছে, তেমনি দৈত্যরাও এনালগ থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে।

প্রথম গল্পটি হলো ‘লেটুস মামার নতুন মিশন’। গল্পে লেটুস মামা একজন ছাত্র। তার সহপাঠী দুই এলিয়েন লুডু আর দাবা। লেটুস মামা কিন্তু আগামী শতাব্দীর লোক। এখন যেমন এক দেশের লোক অন্য দেশের ভার্সিটিতে পড়তে যায়। ওখানে তেমন এক গ্রহের প্রাণী অন্য গ্রহে পড়তে যায়। যাহোক, লেটুস মামা একদিন পৃথিবীর বোরিং লাইফ ছেড়ে এক্সাইটিং কিছু করার জন্য ভাগ্নে পাঙ্কু আর দুই এলিয়েন যমজ ভাই লুডু আর দাবাকে নিয়ে মহাকাশ ভ্রমণে বের হলো। অন্য একটা গ্রহে নেমে বিশ্রাম করে সেই গ্রহের বাণিজ্য মেলায় ঘুরে ফিরে তারা গেলো মিউজিয়াম দেখতে। সেখানে তারা পেলো তিনটা অদ্ভুত জিনিস! এখানেই বলা থামাবো কারণ এখান থেকেই তো আসল মজা!

আসিফ মেহদী।
আসিফ মেহদী।

পাঁচ নম্বরে আছে টাইটেল গল্প ‘গিগাবাইট দৈত্য’। ইতু একদিন নেট ব্রাউজ করতে করতে একটা লিঙ্ক পেলো। ওখানে ক্লিক করতেই ল্যাপটপের চারিদিকে ধোয়া উড়তে শুরু করলো এবং একটু পরে তার সামনে হাজির হলো এক বিশাল আকারের দৈত্য। ইতু আমাদের মত খ্যাত না। তাই সে ভয় পায়নি। সে জানে যে দৈত্য আসলে মানুষের তিনটা ইচ্ছা পূরণ করে। ইতুর ইচ্ছা কি পূরণ করেছিলো গিগাবাইট?

যদিও গল্প মোট ১০টা, তবুও মাত্র ২টা গল্পের সারসংক্ষেপ আলোচনা করলাম। কাহিনী সংক্ষেপ বাদ দিয়ে এবার একটু পর্যালোচনায় যাওয়া যাক।

শিশু সাহিত্য লেখা হয় মূলত শিশুদের নির্মল আনন্দ দেওয়ার জন্যেই। তবে লেখক এক্ষেত্রে ব্যতিক্রমী চিন্তা করেছেন। আমরা শিশু সাহিত্যে শুধু গাছ-পালা, পশু-পাখি আর দৈত্য-দানব নিয়ে আলোচনা করলেও কখনো আমাদের সমাজ, দেশ, নৈতিকতা নিয়ে আলোচনা করা হয় না। এতে আমাদের শিশুরা আনন্দ পেলেও আনন্দের পাশাপাশি কিছু শিখতে পারছে না। সেক্ষেত্রে শিশু সাহিত্যে যদি আনন্দের সাথে সাথে নৈতিকতা, সমাজ, দেশপ্রেমের মেসেজ দেওয়া যায়, তবে সেটা শিশুর অবচেতন মনে গেঁথে যায়। যার ফল হতে পারে সুদূর প্রসারী। আমাদের দেশের শিশু সাহিত্যে এখনো পর্যন্ত এমন এক্সপেরিমেন্ট হয়েছে কিনা জানা নেই আমার। তবে লেখকের এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে তারমানে এই না যে, জ্ঞান দিতে গিয়ে এটাকে উপদেশের বই বানায় ফেলছে। দুইটা বিষয়ে ব্যালেন্স রেখেছেন লেখক। স্বাভাবিকভাবেই মেলায় গেলে আপনারা ছোট ভাইবোন বা ছেলেমেয়ের জন্য বই কিনেন। তারা মেলায় এলে বায়না করে। সেক্ষেত্রে এই বইটা দিতেই পারেন।
আর যদি বলেন নিজে পড়ার কথা তাহলে আমি নিজের কথা আগে বলবো, শিশু সাহিত্য ছোটবেলায় পড়ে যা মজা পেতাম এখন তার কয়েকগুণ বেশি মজা পাই। শিশু সাহিত্যকে আমি কখনই শিশুদের একচেটিয়া সম্পত্তি মনে করি না। সব বয়সের মানুষই শিশু সাহিত্য পড়ে নির্মল আনন্দ নিতে পারে।

লেখক আসিফ মেহদী ভাইয়ের কথা একটু না বললেই নয়। ভাইয়ের হাতেগোনা কয়েকটি বই পড়লেও তার লেখনীর স্টাইলের বড় ভক্ত আমি। চমৎকার সাবলীলভাবে গল্প বলতে পারেন আসিফ ভাই। অনেকে বলে তার লেখায় হুমায়ূন আহমেদের ছাপ আছে। আমি কখনোই একমত না। কারো লেখা সাবলীল হলেই যে তার লেখা হুমায়ূন আহমেদের মত হবে তা নয়। আসিফ ভাইয়ের লেখার সম্পূর্ণ নিজস্ব একটা ধাঁচ আছে।
গিগাবাইট দৈত্য বইয়ের দাম খুব বেশি না। আপনার বইয়ের লিস্টের এক কোনায় অনায়াসেই ঢুকে যেতে পারবে।

Reneta

রিভিউ লিখেছেন: ইমাম আবু হানিফা
বইয়ের নামঃ গিগাবাইট দৈত্য
লেখকঃ আসিফ মেহদী
জনরাঃ শিশু সাহিত্য
প্রকাশনঃ অনন্যা
পৃষ্ঠাঃ ৬৪
মুল্যঃ ১৩০ টাকা
প্রথম প্রকাশঃ বইমেলা ২০১৮

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশ গ্রন্থমেলা-২০১৮
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

জুন ১১, ২০২৬

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT