চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিততে বাংলাদেশের চাই ৩০২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ৩০২ রানের বড় লক্ষ্য দিয়েছে পাকিস্তান। শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রুহাইল নাজিরের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান তুলেছে পাকিস্তানিরা। ১১১ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সুমন খান তিনটি, হাসান মাহমুদ দুটি ও মেহেদী হাসান নিয়েছেন একটি করে উইকেট। সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করা সৌম্য সরকার ফাইনালে ছিলেন বেশ খরুচে। ১০ ওভারে ৭৬ রান দিয়ে পাননি কোনো উইকেট।

সকালে বোলিংয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ষষ্ঠ ওভারে প্রথম আঘাত হানেন ডানহাতি পেসার সুমন খান। ওমর ইউসুফকে (৪) সাজঘরে পাঠান উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে। পাকিস্তানের সংগ্রহ তখন ১৮ রান।

পাকিস্তানের দলীয় ফিফটির আগেই দ্বিতীয় সাফল্য পান সুমন। আরেক ওপেনার হায়দার আলিকে (২৬) ফেরান নাঈম শেখের হাতে ক্যাচ বানিয়ে। তৃতীয় উইকেট জুটি বদলে দেয় পাকিস্তান ইনিংসের চেহারা। রুহাইল ও ইমরান রফিক জুটিতে ১১৭ রান যোগ করলে দেড়শ পেরিয়ে যায় তারা।

অফস্পিনার মেহেদী ভাঙেন জুটিটি। সৌম্যর হাতে ক্যাচ তুলে দেন ইমরান। এ বাঁহাতি ৮৮ বলে করেন ৬২ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ‍২টি ছয়। চতুর্থ উইকেটেও বড় জুটি গড়ে পাকিস্তান। সেঞ্চুরিয়ান রুহাইলের সঙ্গে অধিনায়ক সৌদ শাকিল ৮৫ রান যোগ করলে সংগ্রহ বড় হতে থাকে অতিথি দলের।

শাকিল ৪০ বলে ৪২ রান করে সুমনের তৃতীয় শিকারে পরিণত হন। ১১৩ রানের ইনিংস খেলা রুহাইল নাজিরকে এলবিডব্লিউ করেন হাসান মাহমুদ। পরে এ পেসার নেন খুশদিল শাহ’র উইকেট। আউট হওয়ার আগে ১৬ বলে ২৭ করেন এ ব্যাটসম্যান। আহমেদ বাট অপরাজিত থাকেন ১৫ রানে। খেলেন ৭ বল।

Reneta

পাকিস্তানকে তিনশ’র মধ্যেই আটকে রাখা যেত। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় সেটি সম্ভব হয়নি। ইয়াসির আলি রাব্বি একাই ছেড়েছেন দুটি সহজ ক্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং এশিয়া কাপবাংলাদেশ বনাম পাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT