চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিমুলিয়া ঘাটের প্রবেশমুখ থেকে যাত্রীদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৮, মে ২০২১
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনায় শনিবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে।

তবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা পরও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসতে দেখা গেছে যাত্রীদের। পুলিশের কঠোর অবস্থানের কারণে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখ থেকে তাদের ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।

যাত্রীরা জানান, মাঝরাতের এ ঘোষণা তাদের অনেকেই জানেন না। হঠাৎ করে ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ আর পুলিশ তাদের ঘাট এলাকা থেকে বের করে দিচ্ছে।

অন্যদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া চৌরাস্তা ও শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে পুলিশকে টহল দিতে দেখা গেছে। এসব টহল থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, শিমুলিয়া ঘাটের এক কিলোমিটার দূর থেকে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোন যাত্রীকে শিমুলিয়া ঘাট এলাকয় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল আর আজ থেকে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ফলে কোনভাবেই নদী পার হতে পারবেন না কেউ।

Reneta

যাত্রীদের ঘাট এলাকায় ভীড় না করতে অনুরোধ করেন তিনি।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, শেষ রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

তবে সন্ধ্যার পর কয়েটি ফেরি দিয়ে সার্ভিস চালু রাখা হবে এ ব্যাপারে এখনও পর্যন্ত তিনি কিছু জানেন না বলে জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেরি চলাচল বন্ধশিমুলিয়া ঘাটশিমুলিয়া-বাংলাবাজার রুট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
বন্য হাতি

প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা চলছে পাহাড় থেকে পড়ে আহত সেই বন্য হাতির

জুলাই ১২, ২০২৬

কাঁপন ধরিয়ে শেষে আলভারেজ-মার্টিনেজের গোল, সেমিতে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT