চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৭:২২ অপরাহ্ন ০৪, জুলাই ২০১৭
আদালত
A A

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি না করায় শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

চার সপ্তাহের মধ্যে আদালত শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলেছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।

পরে তিনি সাংবাদিকদের বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন করার নির্দেশনা চেয়ে ২০১৫ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজান তেওড়া টি ইউ এম হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী সরকার হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের শুনানি নিয়ে ওই বছরের ১০ নভেম্বর হাই কোর্টের একটি বেঞ্চ শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে ৩০ দিনের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেয়।

দীর্ঘ সময়েও আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় তা বাস্তবায়ন করতে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আইনজীবীর মাধ্যমে শিক্ষাসচিবের কাছে আবেদন করেন রিটকারী।

Reneta

কিন্তু কোন রকম সাড়া না পেয়ে ১৮ এপ্রিল শিক্ষাসচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। এরপরও শিক্ষকদের সাময়িক বরখাস্তের মেয়াদ ৬০ দিন নির্ধারণ করে পরিপত্র জারি না করায় রিটকারী শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।

সেই মামলার শুনানি নিয়ে হাইকোর্ট আজ শিক্ষা সচিবের বিরুদ্ধে রুল জারি করেন। বেসরকারি শিক্ষকদের চাকরিবিধিতে সাময়িক বরখাস্তের কোন সময়সীমা নির্ধারণ করা নেই বলে জানান এই আইনজীবী।

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতআদালত অবমাননাশিক্ষা মন্ত্রণালয়শিক্ষা সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT