সম্প্রতি মার্কিন বিমানবন্দরে শাহরুখকে আটকানোর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। ছেলে মেয়েদের সঙ্গে ছুটি কাটাতে আমেরিকা যাচ্ছিলেন কিং খান। তার মাঝেই ঘটে বিপত্তি। সেই ঘটনায় খান পরিবারও প্রাথমিক ভাবে বিরক্ত হয়েছিলেন।
তবে সব সমস্যার অবসান করে লস অ্যাঞ্জেলসে চুটিয়ে মজা করছেন শাহরুখ পরিবার। আর সেই মজার খানিকটা সামাজিক মাধ্যমে শাহরুখ ভক্তদের জন্য শেয়ার করেছেন গৌরি খান। আর পোষ্ট করা সে ছবি এখন ভাইরাল।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ক্যাজুয়াল লুকে বাড়ির মেঝেতে বসে রয়েছে আরিয়ান, সুহানা এবং আব্রাম। প্রত্যেকেই ড্রয়িং করছে। আব্রামকে আঁকতে শেখাচ্ছে তার দাদা-দিদি।
ছবির ক্যাপশনে গৌরি লিখেছেন, ‘ফাইন আর্টস কালেকটিভির একটা পরিষ্কার ছবি।’ তিনজনের মধ্যে যে সবচেয়ে ভাল আঁকবে সে নাকি বাবার কাছ থেকে প্রাইজও পাবে।







