চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ-কাজল বনাম রণবীর-দীপিকা (ভিডিও)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ পূর্বাহ্ন ৩০, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

অনেকেই ধারণা করছেন আসছে ১৮ ডিসেম্বর দিনটি বলিউড ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সুবিধার হবে না। কারণ এই দিনেই মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বানশালীর ছবি ‘বাজিরাও মাস্তানি’ও রোহিত শেঠির ‘দিলওয়ালে’।

তাই বলি বোদ্ধারা চিন্তায় পড়েছেন দর্শক সঞ্জয় লীলা বানশালী নাকি রোহিত শেঠির পক্ষে থাকবেন। এক পক্ষে শাহরুখ-কাজল-বরুণ, অারেক পক্ষে রণবীর-প্রিয়াঙ্কা-দীপিকা। এদের মধ্যে একটি পক্ষকে বেছে নিতে তাই দ্বিধায় পড়ে গেছেন দর্শকরা। অনেকের আবার ধারণা এই দুই পক্ষের কোনো দিকেই যাবেন না অনেক দর্শক। 

এক দিনেই মুক্তি দেওয়া হচ্ছে রণবীর সিং ও দীপিকা’র ‘বাজিরাও মস্তানি’ অন্যদিনে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’। আর তাই যেকোনো একটি ছবির মার খেতে পারে বলে আশংকা করছে বলিউডের সিনে বোদ্ধারা। 

তারা বলছেন, মুক্তির আগে ছবির ভবিষ্যৎ সম্পর্কে আজ পর্যন্ত যা বলেছি কখনই তা মিথ্যে হয়নি। তাদের দাবি, দুই ছবির মধ্যে দর্শক সবার আগে দেখতে যাবে ‘দিলওয়ালে’। তার মানে, দীপিকা ও রণবীর রেড সিগন্যালে রয়েছে। 

‘বাজিরাও মস্তানি’-র জন্য আর একটা ভয়ের কারণ রয়েছে। এর মধ্যেই দেশের অনেকগুলো প্রেক্ষাগৃহের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। অার এভাবে এগোতে থাকলে দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহেরই দখল করে নেবে ‘দিলওয়ালে’।  

ঠিক যে রকমটা হয়েছিলো ২০১১’এ। সে বছর ‘জাব তাক হ্যায় জান’-এর সঙ্গে লড়তে গিয়ে পিছিয়ে আসতে হয়েছিলো ‘সান অব সর্দার’-কে। শাহরুখ দেশের প্রায় সব প্রেক্ষাগৃহের সঙ্গে চুক্তি সেরে ফেলেছিলেন, অজয় দেবগান উপায় না পেয়ে বাধ্য হয়েছিলেন আদালতে যেতে। এবারো কি তাই হতে চলেছে?

Reneta

তবে বলিউডের অনেক পরিচালকরা দুটো ছবির একই দিনে মুক্তির মধ্যে এতটাও ভয়ের কিছু দেখছেন না। তাদের মতে, একটা টানা ছুটির মধ্যে মুক্তি পাচ্ছে ছবি দুটো, অতএব সবার হাতেই ছবি দেখার সময় থাকবে। দুটো ছবিই দেখবেন দর্শকরা।

তাহলে কি একই দিনে মুক্তি পাবে বিজ বাজেটের দুটো ছবি। এ বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে শাহরুখ-কাজল নিজের মতো করে ছবি হিট করানোর উদ্যোগ এরই মধ্যেই নিয়েছেন। এখন দেখা যাক, সঞ্জয় লীলা বানশালী ও দীপিকা পাডুকোন  কী করেন?

Jui  Banner Campaign
ট্যাগ: দীপিকা পাড়ুকোনবলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT