নয়ডার এক সরকারি শিক্ষিকাকে মঙ্গলবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার কারণ হলো, শাবানা আজমির গাড়ি দুর্ঘটনার পর তিনি অভিনেত্রীর মৃত্যু কামনা করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন।
গ্রেটার নয়ডার দাদরি এলাকার একটি স্কুলে পড়ান ওই পঞ্চাশোর্ধ্ব শিক্ষিকা। শাবানা আজমির মৃত্যু কামনা করে পোস্ট করে ওই শিক্ষিকা উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের পরিষেবা নিয়মাবলীকে লঙ্ঘন করেছেন। তাই অনির্দিষ্টকালের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বহিষ্কৃতই থাকতে হবে।
১৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে মুম্বাই-পুনে জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়েন শাবানা আজমি। দুর্ঘটনার পর গুরুতর আহত শাবানা আজমিকে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন বিপদমুক্ত হলেও পুরোপুরি সেরে ওঠেননি। টাইমস অব ইন্ডিয়া







