চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ ভোট শেষে ফলের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
জনপদ, নারায়ণগঞ্জ
A A

ভোট নিয়ে নানান শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা।

বোববার সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা জড়ো হন বিভিন্ন ভোটকেন্দ্রে। শীত উপেক্ষা করে দীর্ঘ থেকে দীর্ঘ হয় ভোটারদের লাইন। অনেকক্ষণ দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় তাদের।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। ইভিএম পদ্ধতিতে দ্রুত ভোট গ্রহণের ধারণা করা  হলেও কিছু কিছু কেন্দ্রে খুবেই ধীর গতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের দীর্ঘ সময় লাইনে ভোট দেয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

সকালে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দেন। ভোট দিতে এসে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। সেসময় তৈমুর আলম খন্দকার তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন এবং নির্বাচন সুষ্ঠু হলে লক্ষধিক ভোটে জিতবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বাংলদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভী (নৌকা), খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

Reneta

২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৪ জন প্রার্থী।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের ১ হাজার ৩৩৩ ভোটকক্ষে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটারের ভোট প্রয়োগের সুযোগ ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচননাসিক নির্বাচন ২০২২
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT