চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের নতুন ছবির নায়িকা নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ন ০৫, আগস্ট ২০১৮
বিনোদন
A A

জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন ছবি ‘শাহেনশাহ’। ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ছবিতে অভিনয়ের জন্য লিখিত চুক্তি না হলেও দুপক্ষের মধ্যে কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে বড়পর্দায় দেখা যাবে এই দুই তারকার নতুন রসায়ন।

‘শাহেনশাহ’ প্রযোজনা করবে প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ”শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে সিনেমায় কাজ করবেন। এই ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি।ছবিতে আরেক নায়িকা থাকবে। মহরতের দিন তার নাম ঘোষণা করা হবে।”

সেলিম খান আরও বলেন, আজ রবিবার (৫ আগস্ট) রাতে শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ ছবিতে সাইন করবেন। আগামী ২৭ আগস্ট ছবির মহরত অনুষ্ঠিত হবে। তারপরেই ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরু হবে। ছবিতে আরও কিছু চমক থাকবে। সেটা মহরতে সময় সবাই জানতে পারবেন।

২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ‘আশিকী’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ছোট পর্দার জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত ফারিয়া। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি, জিতের সঙ্গে বাদশা, বস ২, ইনস্পেক্টর নোটিকে ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। এবারই প্রথমবার নুসরাত ফারিয়া ঢালিউডের এই সুপারস্টারের নায়িকা হয়ে কাজ করতে যাচ্ছেন।

‘শাহেনশাহ’য় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে নুসরাত ফারিয়ার সাথে যোগাযোগ করলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বহুদিন গ্যাপের পর অভিনয়ে ফিরছি এটা নিশ্চিত। জাজের বাইরে এখন থেকে নিয়মিত ছবিতে অভিনয়ের চেষ্টা থাকবে। এরইমধ্যে কয়েকটি ছবি নিয়ে কথাও হচ্ছে। ‘শাহেনশাহ’ ছবিটি নিয়েও কথা হচ্ছে, তবে এখনো সাইন হয়নি। তার আগে ছবিটি নিয়ে কিছু বলতে চাই না।’

এ ব্যাপারে শাকিব খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরিচালক শামীম আহমেদ রনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ছাড়াও একাধিক সূত্র নিশ্চিত করেছে, শাকিবের ‘শাহেনশাহ’ ছবির নায়িকা থাকছেন নুসরাত ফারিয়া!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়ালিড বিনোদনশাকিব খানশামীম আহমেদ রনিশাহেনশাহসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

এপ্রিল ১৪, ২০২৬

অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার পেনাল্টি আবেদন ‘অগ্রহণযোগ্য’: উয়েফা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT