চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খান সংবাদ সম্মেলন করেননি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
অপুকে শাকিবের ডিভোর্স

অপু বিশ্বাস ও শাকিব খান (ছবি : সংগৃহীত)

‘অপু বিশ্বাসের ঘটনায় শাকিব খান খুবই বিব্রত। একটু অসুস্থ। কথা বলার মতো অবস্থায় নাই। কয়েকটা দিন যেতে দিন, শাকিব খান আপনাদের ডেকে বসে কথা বলবেন।’ বললেন চলচ্চিত্র প্রযোজক ও শাকিব খানের বন্ধু ইকবাল হোসেন জয়। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে শাকিব খানের বাসায় সংবাদমাধ্যমের কর্মীদের কাছে বলেছেন তিনি। এ সময় শাকিব কারও সঙ্গে দেখা করেননি।

কথা ছিল, আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলন করবেন চিত্রনায়ক শাকিব খান। এখানে অপু বিশ্বাসের সঙ্গে তার বিয়ে, সন্তান, নিজের পরিকল্পনা আর পুরো বিয়য়ে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন তিনি। গতকাল নিজেই ফোন করে কয়েকজন সাংবাদিককে এ কথা বলেছেন শাকিব।

আজ সকাল থেকেই বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল আর অনলাইন নিউজ পোর্টালের কর্মীরা সেখানে যান। কিন্তু শাকিব খান আসেননি। খোঁজ নিয়ে জানা যায়, এখানে সংবাদ সম্মেলনের ব্যাপারে ওয়েস্টিন হোটেলের কর্তৃপক্ষকেও কিছু জানানো হয়নি। এরপর সংবাদকর্মীরা গুলশানে শাকিব খানের বাসায় যান।

Banglabid

এর আগে সকালে মুঠোফোনে একটি জাতীয় দৈ​নিককে শাকিব খান বলেন, ‘কিসের সংবাদ সম্মেলন? আমি কখন বললাম সংবাদ সম্মেলন করব? প্রতিপক্ষ আমার পেছনে বেশ জোরেশোরে লেগেছে। আমি এ নিয়ে আর মাথা ঘামাতে চাই না। যা হওয়ার, তা হবে।’

গতকাল সোমবার বিকালে বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT