চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শমসের মবিনই শেষ নন

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
৬:২৭ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

নতুন প্রেক্ষাপটে বিএনপি থেকে পদত্যাগসহ রাজনীতি ছেড়ে যাওয়া শমসের মবিন চৌধুরী প্রথম রাজনীতিক হলেও তিনি শেষ ব্যক্তি নাও হতে পারেন। লন্ডনভিত্তিক দলীয় নেতৃত্বের সঙ্গে দ্বিমতের কারণে তার পথের পথিক হতে পারেন আরো কয়েকজন।

দলীয় সূত্রগুলো বলছে, দল ও রাজনীতিকে বিদায় জানাতে পারেন এরকম সম্ভাব্য তালিকায় এমনকি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বিএনপি নেতাও আছেন। বিএনপি নেতারা অবশ্য আনুষ্ঠানিকভাবে এমন সম্ভাবনার কথা নাকচ করেছেন।

বেশ কিছুদিন ধরেই কয়েকজন বিএনপি নেতার দল ছাড়ার কথা আলোচনা হচ্ছিলো। বুধবার হঠাৎ করেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী পদত্যাগ করলে ওই আলোচনা আরো জোরালো হয়ে ওঠে।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইন থেকে যোগাযোগ করা হলে বিএনপি’র মুখপাত্র এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, কারো দল ছাড়ার কোনো তথ্য তার কাছে নেই।

কয়েকজন নেতার পদত্যাগ কিংবা রাজনীতিই ছেড়ে দেয়ার সম্ভাবনাকে তিনি ‘সম্পূর্ণভাবে আজগুবি, উদ্ভট এবং কল্পনাপ্রসূত প্রচারণা’ বলে মন্তব্য করেন।

শমসের মবিন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র পাঠালেও ড. রিপন বলেন, পদত্যাগের বিষয়টি নিশ্চিত নয়। কারণ তার কোনো পদত্যাগপত্র বিএনপি কার্যালয়ে এসে পৌঁছেনি।

Reneta

তবে সাংবাদিকদের কাছে দেওয়া শমসের মবিন চৌধুরীর বক্তব্য এবং চিঠির কথা উল্লেখ করা হলে আসাদুজ্জামান রিপন বলেন: তিনি অসুস্থতার কথা বলে যদি অবসর নিয়ে থাকেন, একজন মানুষ অসুস্থ হলেতো তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয় না। তখন তিনি অবসর নিতেই পারেন।

‘আমি তার আরোগ্য কামনা করি।’

শমসের মবিন চৌধুরীর পদত্যাগ প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও একইরকম মন্তব্য করে বলেন, রাজনীতি করা না করা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়।

তবে শমসের মবিন চৌধুরী সবসময় জাতীয়তাবাদী শক্তির পক্ষেই থাকবেন বলে আশা করছেন গয়েশ্বর রায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিশমসের মবিন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT