চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ পাঠ করান।

বৃহস্পতিবার সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এরপর ওই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২৬ জন কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২৪ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কালজয়ী ভাষণের ঐতিহাসিক দিনে নবনির্বাচিত মেয়র এবং কমিশনারদের এই শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথবাক্য পাঠ শেষে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা করেন, নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা শপথ অনুযায়ী সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রী নবনির্বাচিতদের উদ্দেশে বলেন, নিজেদের ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব অনুযায়ী জনগণের সেবা করতে হবে।

Reneta

ঢাকা সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা করেন, সিটি কর্পোরেশনগুলো তাদের নিজ নিজ অর্থে পরিচালিত হবে।

গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮,৩৯,৩০২ ভোট পান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাফিন আহমেদ লাঙ্গল প্রতীকের ৫২,৪২৯ ভোট পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিকুল ইসলামঢাকা উত্তর সিটি নির্বাচনমেয়র আতিকুল ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT