চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার থেকে শুরু হচ্ছে ৪র্থ আন্তর্জাতিক এসএমই মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
অর্থনীতি, চট্টগ্রাম, জনপদ
A A

প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের দেশীয় পণ্যের প্রদর্শন, বিপণন ও রপ্তানিকরণের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২১-২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ আন্তর্জাতিক এসএমই মেলা-২০১৯’।

২১ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় মেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করার কথা রয়েছে  বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীনের।

এছাড়া সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষাবিদসহ চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের স্ব-স্ব উপস্থিতির মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত ও মহিমান্বিত হবে।

মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার স্টলসমূহকে প্রাইম জোন এবং জেনারেল জোন নামে দু’টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রাইম জোনে ১৯টি এবং জেনারেল জোনে ৩৮টি সহ মোট ৫৭টি স্টল থাকবে। ৭টি ব্যাংক, প্লাষ্টিক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি, হ্যান্ডিক্রাফটস, জামদানী, প্যাকেজিং, প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটনসহস্থানীয় পণ্য যেমন- কুমিল্লারখাদি, রংপুরের সতরঞ্জি নিয়ে ৪৫টির অধিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে।

এবারের মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ও র‍্যাবের টহল অব্যাহত থাকবে। এছাড়া সার্বক্ষণিকভাবে মেলা প্রাঙ্গণে আনসার ও নিরাপত্তা রক্ষী নিয়োজিত থাকবে। দর্শনার্থীদের প্রবেশ পথে নিরাপত্তা নিশ্চিতকল্পে আর্চওয়ে স্থাপন করা হয়েছে। মেলা প্রাঙ্গনের চারপাশ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঘোষণামঞ্চ থেকে সার্বক্ষণিকভাবে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা প্রদান করা হবে বলে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, মেলার দায়িত্বপ্রাপ্ত পরিচালকবৃন্দ এবং মেলার অন্যতম স্পন্সর দি সিটি ব্যাংক লিঃ এর চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনাব কায়েশ চৌধুরী, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

Reneta

মেলার মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং অনলাইন ব্রডকাস্ট পার্টনার উদ্যোক্তা বার্তা ডটকম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএমই মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT