চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার থেকে ফের একক অনুশীলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করে অনেক ক্রিকেটারই ফিরতে শুরু করেছেন ঢাকায়। শনিবার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া একক অনুশীলনের দ্বিতীয় ধাপে খেলোয়াড় সংখ্যা বৃদ্ধির পূর্বাভাস যেন এটি।

ক্রিকেটারদের পদচারণায় হোম অব ক্রিকেট মুখর হয়ে উঠবে শিগগিরই। খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচে ফেরানোর ভাবনায় আছে বিসিবি। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফর দিয়ে মুশফিক-তামিমরা ফিরতে পারেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

সামনের সকল খেলার জন্য প্রস্তুত করতে ত্রিশের অধিক খেলোয়াড়কে রেখে তালিকা করেছেন নির্বাচকরা। তাদের সবাইকে অনুশীলনের সুযোগ করে দেয়ার কথা ভাবছে বিসিবি।

ঈদের আগে দেশের চার ভেন্যুতে ১২ ক্রিকেটার একক অনুশীলন করেছেন। দশ দিনের মতো শের-ই-বাংলা স্টেডিয়ামে কাজ করেছেন মুশফিক, ইমরুল, মিঠুন, শফিউল, তাসকিন ও রানা।

বুধবার হঠাৎ করেই মাঠে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। মধ্য মার্চের পর এই প্রথম প্রিয় মাঠে আগমন তার। ফিটনেস নিয়ে কাজের পাশাপাশি করেন ব্যাটিং অনুশীলন।

মাহমুদউল্লাহর মতো অনেক ক্রিকেটারই উদগ্রীব মাঠে ফিরতে। সাতক্ষীরা থেকে ঢাকায় ছুটে আসছেন মোস্তাফিজ, ফেনী থেকে সাইফউদ্দিন। তাদের ঢাকায় ফেরার আগমনী বার্তা ক্রিকেট ফেরার পথের পদক্ষেপও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT